২৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

পন্টিং-ল্যাঙ্গারদের দাবি উড়িয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ

অনলাইন ডেস্ক : দিনদুয়েক আগেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং দাবি করেছিলেন, তার কাছে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। তিনি এও বলেছিলেন, জাস্টিন ল্যাঙ্গারের কাছেও একই প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছিল বিসিসিআই। পন্টিং অবশ্য দাবি করেছেন, তিনি এবং ল্যাঙ্গার দুজনেই এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

কিন্তু এমন মন্তব্যের একদিন পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানালেন, কোনো সাবেক অজি ক্রিকেটারের কাছে কোচ হওয়ার প্রস্তাব নিয়েই যায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তার বক্তব্য, রোহিত শর্মাদের পরবর্তী কোচ হিসেবে এমন কাউকে নিয়োগ দেয়া হবে যার ভারতীয় ক্রিকেট নিয়ে ‘গভীর জানাশোনা’ রয়েছে।

আরও পড়ুনঃ   রাবি উপাচার্যের পাকিস্তান সফর বাতিল

ক্রিকইনফোর দাবি অনুযায়ী, বর্তমান কোচ রাহুল দ্রাবিড় তৃতীয় মেয়াদে ম্যান ইন ব্লুদের দায়িত্ব নিতে রাজি নন। তার বদলে নতুন কোচ হিসেবে রিকি পন্টিং-জাস্টিন ল্যাঙ্গারদের নাম জোরেশোরে শোনা গিয়েছিল। তবে শেষপর্যন্ত তাদের কোচ হওয়ার ব্যাপারে সব গুঞ্জন উড়িয়ে দিলেন জয় শাহ।

ভারতীয় ক্রিকেটের শীর্ষ এই কর্তার বক্তব্য, ‘আমি বা বিসিসিআইয়ের কেউই কোচ হওয়ার প্রস্তাব নিয়ে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে যাইনি। কিছু গণমাধ্যম এই নিয়ে যেসব মন্তব্য প্রচার করছে, তা নিশ্চিতভাবেই অসত্য।’

আরও পড়ুনঃ   বাগমারায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ভারতীয় কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে জয় শাহর দাবি, ‘আমাদের জাতীয় দলের জন্য সঠিক কোচ খুঁজে পাওয়া বেশ সূক্ষাতিসূক্ষ এবং লম্বা প্রক্রিয়া। আমরা এমন একজনের সন্ধানে রয়েছি, যে কিনা ভারতীয় ক্রিকেটের গঠনকাঠামো নিইয়ে বিস্তারিত জ্ঞান রাখেন। একইসঙ্গে ধাপে ধাপে কোচিং জগতে উঠে এসেছেন।’

তবে জয় শাহ সবচেয়ে বেশি জোর দিচ্ছেন ভারতের ঘরোয়া ক্রিকেট নিয়ে বিস্তারিত জানাশোনার দিকে। মূলত এটিকেই ভারতের কোচ হওয়ার প্রধান মাপকাঠি হিসেবে ভাবছে বিসিসিআই। তার মতে, ঘরোয়া ক্রিকেট সম্পর্কে বিশদ ধারণা থাকলেই ‘ভারতের ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া সম্ভব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ছয়টি প্রস্তাব অনুমোদন

রাজশাহী আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

দুষ্টের দমন করে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাউবিতে ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিনামুল্যে ধান বীজ ও সার পেলো ২৮০০ জন কৃষক

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

১০

পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ

১১

কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

১২

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

১৩

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

১৪

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৫

এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

১৬

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

১৭

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৮

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

১৯

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST