২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আওয়ামী লীগের লগি-বৈঠার মাধ্যমে ২০০৬ সালের ২৮ অক্টোবর নৃশংস ভাবে খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জে জামায়াতে ইসলামী বাগমারা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে গোডাউন মোড়ে সমাবেশ করা হয়।

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদিতে দুপুর থেকেই জামায়াতের হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ জনতা উপজেলা সদরে জমায়েত হতে থাকে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ভবানীগঞ্জ জিরো পয়েন্ট হতে একটি মিছিল বের হয়ে প্রধান রাস্তা প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে সমাবেশ স্থলে মিলিত হয়।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

উপজেলা জামায়াতের সেক্রেটারী অহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলার আমীর কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে বক্তব্য দেন, রাজশাহী পশ্বিম জেলা শাখার নায়েবে আমীর আব্দুল আহাদ কবিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত নেতা ডাক্তার আব্দুল বারী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইব্রাহীম হোসেন, শহীদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর শাখা জামায়াতের সভাপতি আশিকুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি শফিকুর রহমান প্রমুখ। উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, খুনি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন ঢাকা সহ সারাদেশে মেতেছিল খুনের নেশায়। সেদিন শুধু জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়নি, গণতন্ত্রকেও হত্যা করা হয়েছিল। সেদিন দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত করা হয়েছিল। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠাত হতে পারে না। নৃশংসভাবে খুনের পর তারা লাশের পাশেই নাচগানে মেতে উঠেছিল। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার আহŸান জানান বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST