৩০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

মতিহার থানাধীন চরশ্যামপুর (মিজানের মোড়) এলাকায় অবস্থিত ‘বায়তুল মামুর জামে মসজিদ’-এর ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মাহফুজুর রহমান রিটন আজ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) মতিহার থানাধীন চরশ্যামপুর (মিজানের মোড়) এলাকায় অবস্থিত ‘বায়তুল মামুর জামে মসজিদ’-এর ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি মসজিদের নির্মাণকাজের সার্বিক সফলতা কামনা করেন।

এ সময় মহান আল্লাহ তাআলার নিকট দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, সর্বস্তরের মানুষের সুখ-শান্তি এবং মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগের ২৬ এলাকায় হামের প্রাদুর্ভাব

এ সময় উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক মন্টু, সহ-সভাপতি জনাব গোলাম মুর্তজা; মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আল মামুন বাবু; সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব জয়নাল এবং জনাব লিটনুর রহমান লিটন; মতিহার থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব বশির উদ্দিন সনি ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব শুকুর আলী; ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসান আলী; ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ আলী ও সদস্য সচিব জনাব আশরাফ আলী; ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক জনাব মিঠুনের রহমান মিঠুনসহ বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ   রাজশাহী-৪ বাগমারা আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর মনোনয়ন ফরম উত্তোলন

অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণকাজের সফল বাস্তবায়ন এবং দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST