২১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান সান্টু, ভাইস চেয়ারম্যান শহীদ ও কোহিনুর

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় শান্তিপূর্ণ ভাবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোট গ্রহণ শেষ হয়। কোন প্রকার সহিংসতা ছাড়াই মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ।
এদিকে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় শহিদুল ইসলাম শহীদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় দুই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে জাকিরুল ইসলাম সান্টু ৪৭ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আনারস প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট। সেই সাথে মোটরসাইকেল প্রতীকে নাসিমা আক্তার পেয়েছে ২ হাজার ৬৪ ভোট।

আরও পড়ুনঃ   বিএনপি আমাদের বিরোধিতা করে, বিশ্বাস করতে চাই না: জামায়াত আমির

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। এরমধ্যে কলস প্রতীকে কহিনুর বানু ৪১ হাজার ৭২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীক নিয়ে মমতাজ আক্তার বেবি পেয়েছেন ৫ হাজার ৪৪৭ ভোট এবং ফুটবল প্রতীক নিয়ে সহকারি অধ্যাপিকা শাহিনূর খাতুন পেয়েছেন ৪ হাজার ৫৬৮ ভোট।

নিরুৎতাপ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম। লাইনে দাঁড়ানো কোন ভোটার চোখে পড়েনি। সেই সাথে উপজেলা জুড়ে কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   বাগমারায় সর্বশেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত

বাগমারায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ভোটার ব্যতীত অন্যান্য সংগঠন বা দলের ভোটাররা কেন্দ্রে না যাওয়ায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১২২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাগমারায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৮২ এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩৮৯ জন। এরমধ্যে ৩ জন রয়েছে তৃতীয় লিঙ্গের। তবে ১২২টি কেন্দ্রে ভোট বৈধ ভোট পড়েছে ৫৩ হাজার ৯০৭ টি। যার শতকরা হিসেবে ভোট পড়েছে ১৭.৩৩ ভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST