২০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত

সোমবার (২০ জুলাই) রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২০ জুলাই) রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ এ্যকাডেমিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণায় উৎকর্ষ অর্জন, ইনোভেশন এ্যন্ড ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে।

রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. ফিরোজ আলী এবং খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সুমাইয়া শাহরিয়া।

আরও পড়ুনঃ   মান্দায় মহাসড়কে যাত্রী হেনস্তার ঘটনায় মূল হোতা গ্রেফতার

স্বাক্ষর অনুষ্ঠান শেষে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ জানান, বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা করা হচ্ছে। এটি সম্ভব হলে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং শিক্ষা ও গবেষণার গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ আকন্দ, বায়োমেডিকেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলে রাব্বি শাকিল আহমেদ, রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম ও ড. দিপ কুমার শাহ, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের লেকচারার সুব্রত সরকার রবিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপদেষ্টা অধ্যাপক কর্ণেল (অব:) ড. মোহাম্মদ নাজমুল আহসান মল্লিক প্রমুখ।#

আরও পড়ুনঃ   জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাই সংলাপে ডাকা হয়নি : মাহফুজ আলম

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST