৬ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বিআরডিবি বিভাগীয় ও জেলা কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

উদ্বোধন শেষে একই স্থান থেকে ভূমিমন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার কার্যালয় গিয়ে শেষ হয়।

র‌্যালির আগে ভূমিমন্ত্রী বিআরডিবির উপকারভোগীদের হাতে আম চারা তুলে দেন।

উদ্বোধন অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান উপস্থিত ছিলেন।

এরপর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় পল্লী উন্নয়ন দিবস- ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিআডিবির বিভাগীয় ও জেলা অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

আরও পড়ুনঃ   বাফুফের সভাপতি পদে অচেনা মিজানুর রহমান

বিভাগীয় কমিশনার বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য হলো ‘সবার আগে বাংলাদেশ’ এবং এই লক্ষ্য অর্জনে গ্রামের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন অপরিহার্য।

তিনি উল্লেখ করেন, সরকারের নির্বাচনী ইশতাহারের প্রায় ৯০ ভাগ প্রতিশ্রুতিই গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের সাথে সম্পৃক্ত। গ্রামেই যেন শহরের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকার ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের সূচনা করেছে। বিশেষ করে নারীদের সঞ্চয়ী মনোভাব এবং পরিবারের প্রতি তাঁদের দায়িত্বশীলতাকে সম্মান জানিয়ে এই কার্ড সরাসরি নারীর হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা প্রদানের মাধ্যমে একটি পরিবারকে স্বাবলম্বী করার এই উদ্যোগ দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনছে।
বিআরডিবির ভূমিকা তুলে ধরে বজলুর রশীদ বলেন, এই প্রতিষ্ঠানটি গ্রামীণ নারী-পুরুষদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলছে এবং ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে তাদের প্রতিভাকে বিকশিত করার সুযোগ দিচ্ছে।

আরও পড়ুনঃ   বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এসময় তিনি ঋণের অর্থ যথাসময়ে পরিশোধ করে এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, মো. হাবিবুর রহমান ও চিত্রলেখা নাজনীন, বিআরডিবির যুগ্মপরিচালক বকুল চন্দ্র রায়, বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপকারভোগী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST