১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাফুফের সভাপতি পদে অচেনা মিজানুর রহমান

অনলাইন ডেস্ক : বাফুফে সভাপতি পদে গতকাল কোনো ফরম বিক্রি হয়নি। আজ দুপুরের মধ্যে দুটি ফরম বিক্রি হয়েছে। একটি সংগ্রহ করেছেন তাবিথ আউয়াল, আরেকটি মিজানুর রহমান। তাবিথ আউয়ালের মতো তিনিও লোক মারফত ফরম সংগ্রহ করেছেন।

বাফুফে নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনে চমক দেওয়া নতুন কিছু নয়। ২০১৬ সালে টঙ্গী ক্রীড়া চক্রের নুরুল ইসলাম নুরু মনোনয়ন ফরম সংগ্রহ করে চমক দিয়েছিলেন ৷ আট বছর পর মিজানুর রহমানের সভাপতি পদে ক্রয় সেই রকমই। মিজানুর রহমান ফুটবল অঙ্গনে একেবারে অচেনা ব্যক্তি।

আরও পড়ুনঃ   টি-টোয়েন্টিতে ৩৩৬ রানের বিশ্বরেকর্ড তিলক ভার্মার

ফুটবল ফেডারেশনের নির্বাচনে অন্য সব ফেডারেশনের থেকে ভিন্ন। কাউন্সিলর না হয়েও নির্বাচনে অংশগ্রহণ করা যায়। সেক্ষেত্রে মনোনয়ন পত্রে কাউন্সিলরদের মধ্যে থেকে একজন প্রস্তাবক ও আরেকজন সমর্থক হতে হয়। সভাপতি পদে নির্বাচনে দাঁড়ানো তাবিথ আউয়াল কাউন্সিলর হননি।

বাফুফে নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। তিনি সবার আগে ঘোষণা দিয়ে এখন খানিকটা নিভৃতে। ফুটবলাঙ্গনের খবর, তরফদার শেষ পর্যন্ত সভাপতি পদে নির্বাচন নাও করতে পারেন ফলে তাবিথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন।

আরও পড়ুনঃ   কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

তাবিথ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় না জিততে পারেন এজন্য একজন অচেনা কাউকে দাঁড় করানো নাকি মিজানুর স্ব-ইচ্ছায় আলোচনায় আসতে সভাপতি পদে মনোনয়ন কিনেছেন নাকি তাবিথই দাঁড় করিয়েছেন এ নিয়ে ফুটবলাঙ্গনে ধূম্রজাল তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

১০

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

১১

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১২

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১৩

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১৪

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৫

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৬

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৭

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৮

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৯

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST