২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে ৩৩৬ রানের বিশ্বরেকর্ড তিলক ভার্মার

অনলাইন ডেস্ক : বেশ অদ্ভুতুড়ে এক বিশ্বরেকর্ড গড়ে অবশেষে আউট হলেন তিলক ভার্মা। আদিল রশিদের দারুণ এক ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন ভারতীয় এই ব্যাটার। ১৪ বলে ১৮ রান করে ফেরেন তিলক। তবে ততক্ষণে তার নামের পাশে জুড়ে বসেছে একেবারেই ভিন্ন ধরণের এক বিশ্বরেকর্ড।

টি-টোয়েন্টিতে দুইবার আউটের মাঝে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিলক ভার্মা। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আউট হওয়ার আগে খেলেছেন ইন্টারন্যাশনাল ১০৭*, ১২০*, ৭২*, ১৯* রানের অপরাজিত ৪টি ইনিংস। আর গতকাল খেললেন ১৮ রানের ইনিংস।

সবমিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দুবার আউট হওয়ার আগে করেছেন ৩৩৬ রান। আর মাঝে ছিল দুটো সেঞ্চুরি এবং একটি ফিফটির ইনিংস। তাতে ভেঙেছে নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের ২৭১ রানের এতদিনের রেকর্ড।

আরও পড়ুনঃ   বাংলাদেশে উডের সবচেয়ে প্রিয় পাওয়ার হিটার যিনি

২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ৪ ম্যাচে এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১ ম্যাচে অপরাজিত থেকে ২৭১ রান করেছিলেন চ্যাপম্যান। আর ৩৩৬ রান করার পথে তিলক ভার্মা প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে। তিনিও খেলেছেন ৫ ম্যাচ। তিনে থাকা শ্রেয়াশ আইয়ার এবং অ্যারন ফিঞ্চ দুবার আউটের আগে করেছেন ২৪০ রান।

দুই আউটের মাঝে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান
৩৩৬ – তিলক ভার্মা (দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড, ২০২৪-২০২৫)
২৭১ – মার্ক চাপম্যান (পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত, ২০২৩)
২৪০ – শ্রেয়াশ আইয়ার (শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা, ২০২২)
২৪০ – অ্যারন ফিঞ্চ (জিম্বাবুয়ে ও পাকিস্তান, ২০১৮)

আরও পড়ুনঃ   বিমান বিধ্বস্তের ঘটনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

তিলক ভার্মার আউটের দিনে ভারতও পেয়েছে পরাজয়ের স্বাদ। সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও রাজকোটে তারা হেরেছে ২৬ রানে। বেন ডাকেট এবং লিয়াম লিভিংস্টোনের ইনিংসের ওপর দাঁড়িয়ে দিনের শুরুতে ১৯১ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

পরবর্তীতে ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া ছাড়া আর কেউই ভারতের হয়ে দাঁড়াতে পারেননি। জেমি ওভারটনের ৩ উইকেট শিকারের দিকে ১৪৫ রানে থামে ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST