২০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মেসি-ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

অনলাইন ডেস্ক : কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। এই স্কোয়াড থেকে ৩ জনকে বাদ দিয়ে ২৬ জনকে নিয়ে হবে কোপা আমেরিকার দল।

আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরবর্তীতে ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে।

আসন্ন দুই ম্যাচের প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর কোপা আমেরিকায়ও খেলবে। ফলে লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আলবিসেলেস্তে কোচ স্কালোনি। অন্যদিকে, কোপা আমেরিকায় জায়গা মেলেনি মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার।

ইকুয়েডরকে ‘কঠিন প্রতিপক্ষ’ আখ্যা দিয়ে স্কালোনি বলেন, ‘খেলোয়াড়রা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে। অনেকেরই মৌসুমজুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। যে দুটি ম্যাচ আছে, এর মধ্যেই প্রস্তুত হয়ে যাবে দল। ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ। আর গুয়েতেমালা ম্যাচে অনেক দর্শক হয়। সেটাও ভালো ম্যাচই হবে। কারণ, মানুষ দিন শেষে ভালো ফুটবলই দেখতে আসে।’

আরও পড়ুনঃ   বেগম খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

ইকুয়েডরের সাম্প্রতিক পারফরম্যান্সও স্কালোনির এমন মন্তব্যের প্রমাণ দেয়। ২০২৬ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ইকুয়েডর, সর্বশেষ পাঁচটিতে ৩ জয় এবং ২ ড্র তাদের। কোপা আমেরিকায় আর্জেন্টিনা–ইকুয়েডর দু’দলই নিজেদের গ্রুপ থেকে প্রত্যাশিতভাবে এগোতে পারলে মুখোমুখি দেখা হবে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে। তাই কোপার প্রস্তুতির জন্য ইকুয়েডরকে সেরা প্রতিপক্ষ মানছেন আর্জেন্টিনা কোচ।

এদিকে, একইসঙ্গে কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নেওয়ার কাজটি সেরে নেবেন লিওনেল মেসি বাদে অন্যরা। কারণ এলএমটেন বর্তমানে আমেরিকান ফুটবলের প্রধান তারকা, আগে থেকেই তিনি ওই কন্ডিশন সম্পর্কে ভালো জানেন। আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে আসর বসবে কোপা আমেরিকার। যেখানে উদ্বোধনী দিনেই ম্যাচ রয়েছে মেসি–আনহেল ডি মারিয়াদের। তাদের গ্রুপ ‘এ’—তে বাকি তিন সঙ্গী কানাডা, চিলি ও পেরু।

আরও পড়ুনঃ   বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স এর অধীনে ‘শিখা প্রকল্পের ’অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কোপায় আর্জেন্টিনা কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ২০ জুন, আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। ২৫ জুন নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি। আর ২৯ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও মেক্সিকো এখন পর্যন্ত লাতিন আমেরিকার শীর্ষ এই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে। এবারের আসরে ২৬ সদস্যের দল ঘোষণার অনুমোদন দিয়েছে কনমেবল।

আর্জেন্টিনা স্কোয়াড-

ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমোরুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মর্ন্টিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লুকাস এম কুয়ারা, নিকোলাস ওতামেন্ডি, লিসার্ন্দো মার্টিনেজ, মার্কোস এক্যুনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্টিন বার্কো, গুইদো রদ্রিগেজ, লিয়ার্ন্দ্রো প্যারাদেস, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, রদ্রিগো ডি পল, এক্সেকুয়েল প্যালাসিওস, এঞ্জো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, ভালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, অ্যঞ্জেল কোরেরা, আলেসান্দ্রো গার্নাচো, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, আনহেল ডি মারিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST