১০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি মো. আবু বক্কর @ বিদ্যুৎ (২৮)।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে পবা থানার আলাই বিদিরপুর এলাকায় অবস্থিত রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁগামী আঞ্চলিক মহাসড়কের ওপর প্রায় ৩৫/৪০ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী মুখে মাস্ক পরে বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। এ সময় তারা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

এ ঘটনায় পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে আজ ৯ জুন একটি মামলা রুজু করা হয়।

মামলার এজাহারনামীয় আসামি রাজশাহী নগরীর রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো. আক্কাস আলী ওরফে বাবুর ছেলে এবং মহানগর রাজশাহী (সাংগঠনিক সম্পাদক, মহানগর ছাত্রলীগ) মো. আবু বক্কর @ বিদ্যুৎ (২৮)-কে গোপন সংবাদের ভিত্তিতে আরএমপি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং শাহমখদুম থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে পবা থানা পুলিশ মহানগরীর রাজপাড়া থানার হাজি হোটেলের ভেতর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST