৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

মেক্সিকোর চিড়িয়াখানায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে হাতি-গরিলাদের ভবিষ্যদ্বাণী!

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ফুটবল বিশ্লেষকরা তো বটেই, অর্থনীতিবিদরাও বিভিন্ন দলের সম্ভাবনা-শঙ্কা নিয়ে ভবিষ্যদ্বাণী করে চলেছেন। এমনকি প্রাণীদের দিয়েও ভবিষ্যদ্বাণী করানো হচ্ছে, কে বা কারা জিতবে? সম্প্রতি ‘রিতিনিয়া’ নামের এক ব্রাজিলিয়ান হাঙর এসেছে আলোচনায়। এবার মেক্সিকোর গুয়াদালাজারার চিড়িয়াখানায় প্রাণীরা মেতেছে বিশ্বকাপ উন্মাদনায়।

একটি অস্থায়ী ফুটবল মাঠ বানিয়ে দুটি হাতিকে ছেড়ে দেওয়া হয়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কে জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করানোর চেষ্টা করা হয় তাদের দিয়ে। দুটি হাতি ধীর পায়ে হলেও শেষ পর্যন্ত একটি দলকে বেছে নিয়েছে। একদিকে ছিল মেক্সিকান পতাকার ওপর রাখা ঘাস, আরেক দিকে সবুজ পাতা রাখা ছিল দক্ষিণ আফ্রিকার পতাকার ওপর। হাতি দুটি মেক্সিকোর পতাকার ওপর রাখা ঘাস বেছে নেয়। মানে ১১ জুন দক্ষিণ আফ্রিকাকে হারাবে স্বাগতিকরা।

আরও পড়ুনঃ   ২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত

প্রাণীকে দিয়ে বিশ্বকাপ ম্যাচের ভবিষ্যদ্বাণী করানোর প্রথা চালু হয় ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ইভান রেইনোসো এএফপি-কে বলেছেন, ‘মূল ভাবনা হলো প্রাণীরা বিশ্বকাপে হতে যাওয়া বিভিন্ন ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করবে।’

হাতির দল বাছাই শেষ হতেই দুই গরিলা চেনচি ও ফাউস্তিনাকে হাজির করা হয়। তাদের সামনে রাখা হয় খেলোয়াড়দের জার্সির আদলে তৈরি দুটি পিনাতাস (এক ধরনের খেলনা)- একটি স্পেনের, আরেকটি উরুগুয়ের। বেশ সময় নিয়ে এক গরিলা উরুগুয়ের জার্সির দিকে হাত বাড়ায়। মানে ২৬ জুনের ম্যাচটি দক্ষিণ আমেরিকান দেশ জিতবে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

এক জুকিপার উত্তেজনায় চেচিয়ে উঠলেন, ‘কে জিতল, তা তো পরিষ্কার হয়ে গেল।’ মুলুক নামে এক পুমা নিশ্চিত করল যে, চেক রিপাবলিকের বিপক্ষে জিতবে দক্ষিণ কোরিয়া। ছয়টি জিরাফ তাদের বাজি ধরেছে কলম্বিয়ার বিপক্ষে ডিআর কঙ্গোকে নিয়ে।

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার আগে উত্তেজনায় ভাসছে কোটি কোটি সমর্থক। তাদের বিনোদিত করতেই প্রাণীদের দিয়ে ভবিষ্যদ্বাণী করানো, বললেন রেইনসো, ‘এই ধরনের কার্যকলাপ তাদেরকে (প্রাণী) ব্যাপকভাবে সমৃদ্ধ করে, শুধু দর্শকদের জন্য দৃশ্যগতভাবেই নয়, তাদের নিজেদের জন্যও।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST