১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ডিবি’র অভিযানে ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৬

ছবি: উদ্ধারকৃত ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত ৬ আসামি

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: সেলিম (৪৭), মো: মনিরুজ্জামান সিজার (২০), মো: তৈবুর রহমান (২০), মো: বাদশা ওরফে নয়ন (২০), মো: মুজাহিদ ইসলাম অভ্র (২০) ও মো: ফজলে রাব্বি (২৫)। সেলিম রাজশাহী জেলার পুঠিয়া থানার শিবপুর এলাকার মৃত সলেমান খানের ছেলে, মনিরুজ্জামান রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখড়বোনার মো: নুরুজ্জামান হাবিবের ছেলে, তৈবুর রহমান একই এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে, বাদশা একই এলাকার আবুল কালামের ছেলে, মুজাহিদ চন্দ্রিমা থানার আসাম কলোনীর মো: আবুল কালাম চৌধুরীর ছেলে ও ফজলে রাব্বি শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার মো: রাজ্জাক হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে শাখা-সিঁদুর পড়া ৩ মুসলিম নারী আটক

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৭ মে ২০২৪ খ্রিস্টাব্দ বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার শেখেরচক এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মিঠুন সরকার ও তাঁর টিম বিকেল পৌনে ৫ টায় বোয়ালিয়া মডেল থানার শেখেরচক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সেলিমকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

অপর একটি অভিযানে ডিবি পুলিশের এসআই মোহা: আব্দুর রহমান ও তাঁর টিম গতকাল ১৭ মে ২০২৪ রাত সোয়া ৯ টায় রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মো: মনিরুজ্জামান সিজার, মো: তৈবুর রহমান, মো: বাদশা ওরফে নয়ন ও মো: মুজাহিদ ইসলাম অভ্রকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মনিরুজ্জামান জানায় উক্ত ট্যাপেন্টাডল গুলো অপর আসামি মো: ফজলে রাব্বির কাছ থেকে ক্রয় করেছে। তার দেওয়া তথ্যমতে আসামি রাব্বিকে রাত সাড়ে ১০ টায় সিএন্ডবির মোড় থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু

জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসা করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST