১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

জেলা পরিষদই করবে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সোনাদীঘি এলাকায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজ বাস্তবায়ন করতে চায় জেলা পরিষদ।

শনিবার (১৮ মে) সকালে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
এ উপলক্ষে একটি সুধি সমাবেশও হয়। এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনও (রাসিক) এই স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লেক্স নির্মাণ করতে চেয়েছিল। এ জন্য প্রায় ১৬ কোটি টাকার একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছিল। তবে জেলা পরিষদ এখন তাদের এ জায়গায় সিটি করপোরেশনকে প্রকল্পটি বাস্তবায়ন করতে দিতে নারাজ। যদিও জেলা পরিষদের আগের পরিষদ সিটি করপোরেশনকে এটি নির্মাণে সম্মতি দিয়েছিল। জেলা পরিষদ এখন ৭ কোটি ৮০ লাখ টাকায় নিজেরাই প্রকল্পটি বাস্তবায়ন করতে চায়।

এরই মধ্যে রাজশাহী জেলা পরিষদ এ কাজের দরপত্র প্রক্রিয়াও শেষ করেছে। শনিবার এ কাজের উদ্বোধন উপলক্ষে সেখানে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   স্বাস্থ্যের সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

যদিও রাজশাহী সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আগেই। এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রয়াত প্রধান কৌঁসুলি ও ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু।

ওই সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের তৎকালীন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ভাষাসৈনিক আবুল হোসেন, ভাষাসৈনিক মোশাররফ হোসেন এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। পরে মীর ইকবাল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সিটি করপোরেশনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু। হয়েছে। এতে কেউ কেউ বলছেন, দ্বিতীয়বারের মতো রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর বা নির্মাণ কাজের উদ্বোধন প্রয়াত ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপুর প্রতি অবজ্ঞা বা অশ্রদ্ধা জানানো ছাড়া আর কিছু নয়। একই সঙ্গে এটি বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে অশ্রদ্ধা জানানোর সামিল।

আরও পড়ুনঃ   রাজশাহীসহ দেশের ২৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত

যদিও আজকের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু ভাই আমাকে খুব স্নেহ করতেন। তার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এ কাজটি এগিয়ে নিতে চাই। এর আগে জেলা পরিষদের জায়গায় বঙ্গবন্ধুর ম্যুরাল করেছে সিটি করপোরেশন। এবার আমরা নির্বাচিত হওয়ার পর প্রথম সভাতেই জেলা পরিষদের এ জায়গায় জেলা পরিষদের উদ্যোগেই কেন্দ্রীয় শহীদ মিনার করার সিদ্ধান্ত নেই। শিগগিরই কাজটা শেষ করব।

আজকের সুধী সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মজিবুল হক বকু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুবুর রহমান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুশান্ত সরকার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বদিউজ্জামান খায়ের, আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান, ওয়ার্কার্স পার্টির মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু ও জেলা পরিষদের সদস্য আবদুর রশিদসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST