১০ মে ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী চেম্বারের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদের নব-নির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিবন্ধকতা ও উত্তরণের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ, আরডিএ মার্কেট পূনবার্ষিত সাধারণ ব্যবসায়ী সমিতি ও মহানগরীর বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদের নব-নির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিবন্ধকতা ও উত্তরণের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (০৯ মে) বেলা ১১:৩০ মিনিটে চেম্বার বোর্ডরুমে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, হাসেন আলী, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তুন, পরিচালকবৃন্দ তৌহিদ হাসান, রেজাউল করিম, আহসান হাবীব, গোলাম সাকলাইন, ফরহাদ হোসেন, এস, এম আহসান হাবীব। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব-নির্বাচিত সভাপতি হাসেন আলী বলেন, আর.ডি.ডি মার্কেট উত্তরবঙ্গের বড় মার্কেট হওয়ায় ইদের সময় অনেক ভীড় হয়।

তাই মার্কেট এর সার্বিক পরিবেশ উন্নত করার জন্য চেম্বার থেকে সব ধরণের সহযোগীতা করা হবে। পাশাপাশি চেম্বারের সদস্য হোক কিংবা না হোক ব্যবসায়ীদের যে কোন ধরনের সহযোগীতা প্রদানে আমরা প্রস্তুত রয়েছি।

আরও পড়ুনঃ   ‘জাতি হারিয়েছে একজন অভিভাবক, তার অবদান চিরস্মরণীয়’-হানিফ সংকেত

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মামুদ হাসান বলেন, রাজশাহী চেম্বার এবং আরডিএ মার্কেট ব্যবসায়ী সংগঠন এক সাথে কাজ করবে। ব্যবসায়ীদের প্রকৃত সমস্যাগুলিকে চিহ্নিত করে সমস্যার সমাধান করা হবে।

ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশীদ বলেন, সরকারী সংস্থাগুলো ব্যবসায়ীদের ব্যবসার পরিধি বিবেচনা না করে অধিক জরিমানা করে থাকে।

পাদুকা সমিতির সভাপতি শফিকুর রহমান বলেন, ভোক্তাদের যাতায়াতের সুবিধার্থে মনিচত্বর হতে জিরো পয়েন্ট পর্যন্ত যে ব্যারিকেড রয়েছে তা উন্মুক্ত করার জন্য সভাপতির নিকট আহবান জানান।

সি এন্ড এফ এর সাধারণ সম্পাদক জি, এম, বাবুল চৌধুরী বলেন, গোদাগাড়ী সুলতানগঞ্জ পোর্ট অব কল পুনরায় চালু করলে ব্যবসায়ীরা খুবই উপকৃত হবেন।

রাজশাহী স্বার্থ সংরক্ষন কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল বলেন, রাজশাহী অঞ্চলকে কৃষি ভিত্তিক জোন তৈরী করা এবং রাজশাহী এয়ারপোর্ট এ কার্গো বিমান চালু হলে এ অঞ্চলের ব্যবসায়ীরা উপকৃত হবে।

আরও পড়ুনঃ   গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তুন বলেন, আইটি সেক্টরকে গুরুত্ব দিতে হবে। রাজশাহীর আইসিটি পার্ক বর্তমানে একরকম বন্ধ রয়েছে। এটি চালুর উদ্যোগ গ্রহণ করতে হবে। রাজশাহীর যে সব কৃষি পণ্য রয়েছে তার মধ্যে অন্যতম আলু, পাট, পান ও আমকে রপ্তানীমূখী করার জন্য পরিকল্পনা তৈরী করতে হবে। রাজশাহীতে আম ট্রেস্টিং ল্যাব প্রতিষ্ঠা করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম রসুল, সহ-সভাপতি, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ, সালাহ উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ, আঃ সাত্তার, সভাপতি, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতি ও সহ-সভাপতি ব্যবসায়ী ঐক্য পরিষদ, রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি, ব্যবসায়ী ঐক্য পরিষদ, এ,বি, এম মনোয়ার সুলতান, যুগ্ম সম্পাদক, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ, আখতারুজ্জামান সুজন, সভাপতি, করিম সুপার মার্কেট, রাজশাহী সহ প্রমূখ ব্যক্তিবর্গ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST