২০ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

বানেশ্বর বাজারে হোটেলে ‘ নিউ’ চলছে রমরমা দেহ ব্যবসা

রাজশাহীর বানেশ্বর বাজারে অবস্থিত আবাসিক হোটেলে ‘ নিউ’।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত আবাসিক হোটেল ‘ নিউ’ চলছে রমরমা দেহ ব্যবসা। এর পাশাপাশি মাদক সেবন ও চলছে এ হোটেলটিতে। অভিযোগ রয়েছে পুলিশকে ম্যানেজ করেই এসব চালাচ্ছে মালিকপক্ষ।

হোটেল ‘ নিউ’ প্রধান টার্গেট পুঠিয়ায় অবস্থানকারী উঠতি তরুণরা। বিভিন্ন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থেকেই হোটেলের দালালরা আহ্বান করতে থাকেন তরুণদের। অনেকেই এমন আহ্বানে বিব্রত হন। নামমাত্র ভাড়ায় হোটেলটি প্রেমিক যুগলকে একান্তে সময় কাটানোর সুযোগ দেয়। প্রেমিকের সঙ্গে এ হোটেলে এসে কেউ কেউ জিম্মি হয়ে পড়েন। একসময় এরাই যুক্ত হন হোটেল মালিকের সেক্স র‌্যাকেটে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রকাশ্যে এমন কর্মকাণ্ডে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে যে কোনো সময়। ঘটতে পারে অপ্রীতিকর ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অবৈধ এ কারবার বন্ধে এখনই উদ্যোগ নেয়ার দাবি জানান স্থানীয়রা।

আরও পড়ুনঃ   মধুপুরে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

অভিযোগের সত্যতা স্বীকার করেছেন হোটেল মালিক শফিকুল ইসলাম । তার দাবি, পেটের দায়েই তিনি এই কাজ করছেন। তার এ হোটেলে কাজ করে অনেকেই সংসার চালাচ্ছেন। পুলিশকে ম্যানেজ করেই তিনি এ কারবার চালাচ্ছেন বলে দাবি করেন।

সোমবার (২০ এপ্রিল) সরজমিনে গিয়ে দেখা যায়, আবাসিক হোটেল ‘ নিউ’ মালিক শফিকুল ইসলাম র নেতৃত্বে হোটৈলে যৌনকর্মী রেখে প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন ধরনের অপরাধ জনিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষায় তারা অবিলম্বে কঠোর প্রশাসনিক অভিযান, সংশ্লিষ্টদের গ্রেপ্তার এবং হোটেল ‘ নিউ’ সহ জড়িত বাণিজ্যিক স্থাপনাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীর ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি এই হোটেলের বিষয়ে অবগত না বলে জানান। তিনি আরও বলেন এমন অপরাধমুলক কাজ হলে থানায় অভিযোগ পেলে আমি আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সাবিনা ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে আমার জানা নাই, আমি থানা পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলছি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST