১৯ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ১৯ এপ্রিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টাকা ফেরত ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুল চত্বরে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দেয়। এ সময় প্রধান শিক্ষক কৌশলে স্থান ত্যাগ করেন। পরে সাবেক সভাপতির আহ্বানে তিনি স্কুলে ফিরে আসেন। এরপর স্কুলের অফিস কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায়, উপজেলার কলমা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর নিয়মিত ২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। অভিযোগ রয়েছে, তাদের প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ৫০০ টাকা করে আদায় করা হয় এবং টাকা না দিলে প্রবেশপত্র আটকে রাখা হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় মার্কার চেয়ে ব্যক্তি ইমেজে ঝুঁকছেন ভোটাররা

পরীক্ষার্থী হাসিবুল ইসলাম জানান, ফরম পূরণে ২৭০০ টাকা, কোচিং বাবদ ২০০০ টাকা এবং প্রবেশপত্র নিতে ৪০০ টাকা নেওয়া হয়েছে। আনোয়ার হোসেন বলেন, একই খরচ দেওয়ার পরও প্রবেশপত্র নিতে আরও ৫০০ টাকা দাবি করা হয় এবং টাকা না দেওয়ায় তাকে প্রবেশপত্র দেওয়া হয়নি। মিনহাজুল ইসলাম জানান, সহকারী শিক্ষক ৫০০ টাকা দাবি করেন এবং তা না দেওয়ায় তার প্রবেশপত্র আটকে রাখা হয়। তিনি বলেন, তার কৃষক পিতার পক্ষে অতিরিক্ত টাকা দেওয়া সম্ভব নয়, ফলে তিনি পরীক্ষা দিতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল বলেন, প্রবেশপত্র দেওয়ার জন্য কোনো ধরনের টাকা নেওয়ার সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ   ভোলায় প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগ

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, বোর্ড নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ আদায় করার সুযোগ নেই। পরীক্ষার খরচ ও কেন্দ্র ফি বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়মেই নিতে হবে।

অভিযোগের বিষয়ে কলমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, কোচিং ক্লাসের টাকা অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, কোচিং বাবদ এক হাজার টাকা এবং প্রবেশপত্র সংক্রান্ত আদায়কৃত অর্থ ফেরত দেওয়া হয়েছে।

স্কুলের সাবেক সভাপতি মানিরুল ইসলাম জানান, স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করে অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST