১৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

স্টাফ রিপোর্টার : প্রতিযোগিতায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা কখনো হারি না; হয় আমরা জিতি, নয়তো শিখি। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দিয়ে তিনি এই উপদেশ বার্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন। তিনি বেলেন, পড়াশোনার পাশাপাশি যে বিষয়গুলো তোমাদের ভালোলাগে অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত হও। তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই চেষ্টা করলে অবশ্যই তোমরা সফল হবে। আগামীর নেতৃত্ব তোমাদের হাতে। নেতৃত্ব দেয়ার মত দক্ষতা ও যোগ্যতা তোমাদের ভিতরে তৈরি করতে হবে। প্রশ্ন করতে শেখো। উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে গেলে প্রশ্ন করা শিখতে হবে। তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

আরও পড়ুনঃ   রাসিকের নবনিযুক্ত প্রশাসককে বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন

‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। রোবটিক্স বিষয়ের উপর এই কার্নিভাল শুক্রবার (১৭ এপ্রিল) রুয়েটের প্রশাসন ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৩৯ টি টিম অংশ নেয়। আরটিফিশাল ইনটেলিজেন্স বাংলাদেশের আয়োজনে রুয়েটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীরা নানা বিষয়ের ওপর তাদের উদ্ভাবিত রোবোটিক্স প্রজেক্টগুলো উপস্থাপন করেন। প্রতিযোগিতায় প্রথম তিনটি টিম নেপালে আয়োজিত এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

আরও পড়ুনঃ   ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

এর আগে সকাল ৯ টা থেকে রুয়েটের প্রশাসন ভবনের হলরুমে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের রোবোটিক্স প্রজেক্ট নিয়ে উপস্থিত করে। বিচারকবৃন্দ তাদের প্রজেক্টগুলো পর্যবেক্ষণ করেন এবং প্রজেক্ট সম্পর্কে প্রশ্ন করেন। এসময় ক্ষুদে শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের বিষয়ে খুঁটিনাটি বিস্তারিত তুলে ধরেন। প্রজেক্ট যাচাই-বাছাই শেষে দুপুর ৩ টায় প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে আইসিটি মন্ত্রনালয়ের ডিইআইইডি’র প্রজেক্ট ডিরেক্টর মন্জুর শাহরিয়ার ও রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST