১৬ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : সারাদেশের সঙ্গে সমন্বয় রেখে রাজশাহীর তানোর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ বুধবার সকাল থেকে। এবারের পরীক্ষায় উপজেলার তিনটি কেন্দ্রে মোট ১ হাজার ৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা সদরের তানোর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৩৪ জন, মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০৪ জন এবং কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

এবারের পরীক্ষায় উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি এনজিও ও কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আসনব্যবস্থা, প্রশ্নপত্র সরবরাহ, নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মতিউর ইসলাম শিশির জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধ হওয়ার পর ২০২২ সালে বৃত্তি পরীক্ষা চালু হলেও ২০২৩ ও ২০২৪ সালে তা অনুষ্ঠিত হয়নি। ২০২৫ সালের পরীক্ষার ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করলেও পরবর্তীতে তা স্থগিত হওয়ায় অনেকে হতাশ হয়। চার মাস পর পুনরায় পরীক্ষার সিদ্ধান্তে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও এ উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মুনিরা জানায়, নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়ায় প্রস্তুতিতে বিঘ্ন ঘটে। অনিশ্চয়তার কারণে তারা ষষ্ঠ শ্রেণির পড়াশোনায় মনোযোগ দেয়। ফলে স্বল্প সময়ে আবার প্রস্তুতি নিতে কিছুটা ঘাটতি থাকলেও ভালো ফলের আশাবাদ ব্যক্ত করে সে।

আরও পড়ুনঃ   নওগাঁয় ১৩২টি গণহত্যা স্থানের মাটি সংগ্রহ করে শ্রদ্ধা

তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী জানান, পরীক্ষাকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং ভ্রাম্যমাণ আদালত প্রস্তুত থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

দীর্ঘ বিরতির পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় আয়োজন হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-সবার মধ্যেই বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এবারের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST