১০ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : “বন্ধুত্বের বন্ধনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ” স্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে “সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩” এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন। প্রধানমন্ত্রী আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছি।

আরও পড়ুনঃ   কমেছে পেঁয়াজ ও মরিচের দাম, বেড়েছে মুরগি-ডিমের দাম

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ এসএসসি ৯৩ এর কার্যনির্বাহী কমিটির আহবায়ক খন্দকার মো. আখতারুজ্জামান সুমন, সদস্য সচিব আবু সামা খান সাস্মু সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীর মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা স্মৃতিচারণ, মতবিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

আরও পড়ুনঃ   নাশকতার আশঙ্কায় ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল পাহারা

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি-৯৩ ব্যাচ কেবল একটি ব্যাচ নয়, এটি একটি পরিবারের মতো, যেখানে সবাই একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই বন্ধন অটুট রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। দিনব্যাপী এই আয়োজনে ছিল আনন্দঘন মিলনমেলা, সাংস্কৃতিক পরিবেশনা ইত্যাদি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

১০

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

১১

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

১২

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৪

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৬

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৮

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১৯

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST