২৮ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

নগরীর মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন বিষয়ের সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন রাসিক প্রশাসক।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে গুরুত্ব প্রদান করেছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন সকল মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে সহযোগিতা করা হবে।

আরও পড়ুনঃ   নিজেদের আকাশসীমা খুলে দিলো ইরান

শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন বিষয়ের সৌজন্য সাক্ষাৎ করতে আসলে এসব কথা বলেন রাসিক প্রশাসক।

এ সময় রাসিক প্রশাসক মহোদয় মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্তকরণের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ   বাগমারায় পরিবর্তনের জোয়ার, দাঁড়িপাল্লায় আস্থা রাখছেন ভোটাররা

সাক্ষাৎকালে মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, সাধারণ সম্পাদক শামসুদ্দিন হায়দার, সহ-সভাপতি রিয়াজ আহমেদ খান, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST