১৫ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ভবানীগঞ্জ পৌরসভায় চালকান্ডে সংঘর্ষের ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশিকুর রহমান আশিক ও ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টর, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি ভিজিএফ এর চাল বিতরণ নিয়ে সৃষ্টি হয় তুলকালাম। রবিবার ভবানীগঞ্জ পৌরসভার নির্ধারিত স্থান আলু হাটায় চাল বিতরণের কথা। সকাল থেকেই সেখানে চাল নিতে ভিড় করেন অসহায় ও দুস্থ মানুষজন।

তবে তালিকাভুক্ত অনেক প্রকৃত উপকারভোগী চাল পাননি। ভুক্তভোগীদের অভিযোগ, চাল বিতরণকে কেন্দ্র করে পৌর বিএনপির পক্ষ থেকে একটি সিন্ডিকেট গঠন করা হয়েছে। অন্যদিকে পৌর জামায়াতের পক্ষে বিভিন্ন ওয়ার্ডের যে সকল উপকারভোগীরা চাল নিতে আসে তাদের হয়ে কথা বলতে পৌরসভায় প্রবেশ করে। এ সময় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের সামনেই পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক তার ছেলে ও দলীয় নেতাকর্মীদের নিয়ে সংঘবদ্ধ হয়ে জামায়াত-শিবিরের দায়িত্বশীলদের পাশাপাশি অসহায় মানুষের ওপর হামলা চালান।

চাল বিতরণকে কেন্দ্র করে এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে। পৌরসভা জুড়ে ৪হাজার ৬শত ২৫ জনের তালিকা তৈরি করা হয়। এ ঘটনার পরে ভবানীগঞ্জ পৌর জামায়াতের পক্ষ থেকে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর

অসহায় মানুষের পক্ষে কথা বলতে গিয়ে তারা এই হামলার শিকার হন বলে সংবাদ সম্মেলনে ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশিকুর রহমান আশিক জানান। তিনি আরও বলেন, অসহায় লোকজন চাল পাচ্ছে না এমন ঘটনা প্রশাসনকে জানাতে গেলে আগে থেকেই সেখানে থাকা বিএনপির লোকজন আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সেই সাথে যাদের তালিকা তৈরি করা হয়েছে তাদেরকে চাল দিতে দিচ্ছে না বিএনপির লোকজন। অসহায়দের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান হয় সংবাদ সম্মেলনের মাধ্যমে। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST