২৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দেশে ফের ভূমিকম্প অনুভূত

দেশে ফের ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক : মিয়ানমারের সাগাইং অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে ভূমিকম্প সংঘটিত হয়।

ভূমিকম্পটি মাটির ১০১ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। যা মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলাকে কাঁপিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে দূরত্ব ৪৬২ কিলোমিটার।

আরও পড়ুনঃ   রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা এবং বেল্ট ও সনদপত্র বিতরণ সম্পন্ন

ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে অপেক্ষাকৃত বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। তিনি বলেন, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

এদিন (২৫ ফেব্রুয়ারি) রাত ১০ টা ৫৪ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে পর্যটন নগরী কক্সবাজার। এছাড়াও পার্শ্ববর্তী উখিয়া, টেকনাফ, রামু উপজেলা এবং বান্দরবানের লামা, নাইক্ষ্যংছড়িতে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট আর্থকোয়াক ট্র‍্যাক বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ এবং উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমারের মাউলাইক এলাকা থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ।

আরও পড়ুনঃ   আ. লীগ আমলে মানবাধিকার লঙ্ঘনের পক্ষে কাজ করেছে আদালত ও কমিশন

কক্সবাজার শহরের বাসিন্দা মোহাম্মদ ইমরান হোসেন জানান, হঠাৎ করে কম্পন অনুভব করেছি এখনও হাত-পা কাঁপছে। বিল্ডিংয়ের ৫ তলায় ছিলাম, ভয় লেগেছে খুব। আল্লাহ আমাদের রক্ষা করুক।

উখিয়া উপজেলার পার্শ্ববর্তী পার্বত্য ইউনিয়ন ঘুমধুমের বাসিন্দা সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, ৭-৮ সেকেন্ডের বেশি হবে পুরো ঘর কাঁপছিল। আমাদের এদিকে এরকম ভূমিকম্প এর আগে অনুভব করিনি। হেফাজতের মালিক আল্লাহ।

প্রসঙ্গত, গত ২২ দিন আগে ৩ ফেব্রুয়ারি রাতেও কক্সবাজার ও আশপাশের এলাকার ৫.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST