২১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর ম্যাচে হামজাকে পেতে আশাবাদী ক্যাবরেরা

অনলাইন ডেস্ক : লম্বা ছুটি কাটিয়ে ১৭ ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এখনো ঘরোয়া ফুটবল শুরু না হওয়ায় অলস সময় কাটাচ্ছেন। আজ বিকেলে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আয়োজিত ইফতারে এসেছিলেন তিনি। সেখানে জাতীয় দলের পরিকল্পনা ও হামজার ইনজুরি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

হামজা চৌধুরি লেস্টার সিটির হয়ে খেলার সময় ব্যথা পেয়েছিলেন। ইনজুরিতে এখন মাঠের বাইরে। ৩১ মার্চ বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। ইনজুরি কাটিয়ে ঐ ম্যাচ খেলতে পারবেন কি না এ নিয়ে সংশয় রয়েছে। তবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আশাবাদী হামজাকে সিঙ্গাপুর ম্যাচ খেলানোর ব্যাপারে, ‘আশা করি। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আমাদের জানামতে পরিকল্পনা হলো মার্চের মাঝামাঝি সময়ে তার ফেরার কথা। সেই অনুযায়ী আমরা ঠিক করবো ও কবে ক্যাম্পে যোগ দেবে। তবে সবকিছু ঠিক থাকলে সে ইতিবাচক আছে এবং আমরাও আশাবাদী যে অন্তত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ওকে পাওয়া যাবে।’

হামজা চৌধুরি তার ক্লাব লেস্টার সিটির চিকিৎসকের অধীনে রয়েছেন। কোচ হ্যাভিয়ের লেস্টারের চিকিৎসক ও হামজা উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা যোগাযোগ রাখছি। আমি ওর সাথে এবং লেস্টার সিটির ডাক্তারের সাথেও যোগাযোগ রাখছি। আমরা ইতিবাচক। আশা করি ওর রিকভারি খুব ভালোভাবেই হবে।’

আরও পড়ুনঃ   হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম বাংলাদেশের হয়ে চারটি ম্যাচ খেলেছেন। চার ম্যাচই কানাডা থেকে ঢাকায় এসেছেন অল্প সময় নিয়ে। এবার মার্চ উইন্ডোতে একটু আগেভাগেই সামিতকে পাওয়ার ব্যাপারে আশা করছেন ক্যাবরেরা, ‘গত পরশু ওর সাথে কথা বলছিলাম। ও যত দ্রুত সম্ভব ক্যাম্পে যোগ দিতে উন্মুখ হয়ে আছে। এমনকি আমরা তাকে ঢাকা থেকেই ক্যাম্পে পাওয়ার চেষ্টা করবো। ওর সবকিছু ঠিকঠাক আছে।’

১৪ মার্চ পর্যন্ত ঘরোয়া ফুটবল চলবে। এক দিন বিরতি দিয়ে ১৬ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ঢাকায় দিন চারেক ক্যাম্প করে ভিয়েতনাম রওনা হওয়ার পরিকল্পনা। ভিয়েতনামের র‍্যাংকিং ১০৮। বাংলাদেশের চেয়ে প্রতিপক্ষ অনেক এগিয়ে থাকায় সিঙ্গাপুর ম্যাচের আগে এটিকে বেশ শিক্ষণীয় হিসেবে দেখছেন কোচ ক্যাবরেরা,‌ ‘এ বছর আমি যে পরিকল্পনা জমা দিয়েছি, তার অন্যতম পয়েন্ট ছিল এটি। আমার প্রস্তাব ছিল এ বছর দল যেন উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলগুলোর মুখোমুখি হয় যাতে বছরের শেষে ‘সাফ’ এর জন্য সেরা প্রস্তুতি নেওয়া যায়। তাই আমি বিশ্বাস করি ভিয়েতনাম আমাদের জন্য ভালো প্রতিপক্ষ এবং ভালো চ্যালেঞ্জ হবে।’

আরও পড়ুনঃ   জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

কোচের পরিকল্পনায় সাফ থাকলেও ৩১ মার্চ তার সঙ্গে বাফুফের চুক্তি শেষ। সাড়ে চার বছর বাংলাদেশ দলের দায়িত্বে তিনি। হামজা-সামিত আসার পরও তিনি বাংলাদেশকে এশিয়া কাপের মূল পর্বে উঠাতে পারেননি। ফুটবলসংশ্লিষ্ট সকলের কাঠগড়ায় কোচ। আজ চুক্তি ও ভবিষ্যত নিয়ে প্রশ্ন হলে তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত হয়নি। আমার মনে হয় এ বিষয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। চুক্তির আরও দুই মাস বাকি আছে এবং আমার কাছে সামনে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ দুটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এরপর এ নিয়ে কথা বলবো, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১০

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১১

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১২

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৪

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৭

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৯

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

২০

Design & Developed by: BD IT HOST