১৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন আমিরসহ আহত ১২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. হাসিনুর রহমান ও বিএনপির ওয়ার্ড সভাপতি আসাব সরকার সহ উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ এলাকায় এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংঘর্ষে গুরুতর আহত উপজেলার নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. হাসিনুর রহমান (৬০)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও নগর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার (৫৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত রফিকুল ইসলাম, সৈয়দ সেখ, হুমায়ুন কবির, সাইদুল ইসলাম সহ আহত অন্যান্য ১০ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তারা সকলেই ধানাইদহ এলাকার বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বির হোসেনকে মারপিট করে বিএনপির কয়েকজন কর্মী। এরই জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে দা, কুড়াল, হাসুয়া, লাঠি, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা। এ সময় উভয়পক্ষের নেতা-কর্মীদের বাড়িতে ভাংচুর চালানো হয়। গুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় অনেকে জানান। পরে খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ   রাবিতে সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল সহ আশে-পাশের এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী ও জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম জানান, এ ধরণের হামলা ও সহিংসতা কাম্য নয়। এ ব্যাপারে জামায়াতে ইসলামী ও বিএনপি উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।

ঘটনাস্থলে পরিদর্শনে এসে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন সাংবাদিকদের জানান, নির্বাচন পরবর্তী কোন সহিংসতা বা যে কোন ধরণের আইন শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ কেউ করতে চাইলে তা কঠোরভাবে আইনের মাধ্যমে প্রতিহত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহন করার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

আরও পড়ুনঃ   জেলা যুবদলের উদ্যোগে বাঘায় বৃক্ষ রোপণ

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ঢাকায় অবস্থান করলেও তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে তার দলের নেতা-কর্মীদের যে কোন ধরণের সহিংসতা ও উস্কানি বা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি লিখেছেন, “গুরুদাসপুর-বড়াইগ্রামের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের নির্দেশক্রমে অনুরোধ করছি কোনভাবে কোন সহিংস পরিস্থিতি তৈরি করবেন না। ভিন্নমতের কারো প্রতি সহিংস হামলা কোনভাবে গ্রহণ করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এরকম কোন রকম কর্মকান্ড থেকে বিরত থাকুন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোন কাজ করলে তার দায়ভার দল কোনভাবে গ্রহণ করবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো দোষী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। আমি আবারও বলছি বেআইনি কোন কর্মকান্ড কঠোরভাবে দমন করা হবে। ধন্যবাদ।।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST