১২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর ৬টি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে সাধরন ভোটাররা।

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে রাজশাহীর ৬ টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সরি। তবে দুই একটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

জেলার মোট ছয়টি সংসদীয় আসনে ৭৭৮ টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আসনগুলোতে মোট ৩২ জন প্রার্থী থাকলেও কয়েকদিন আগে রাজশাহী-৪ (বাগমারা) আসনের একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ভোটের মাঠে রয়েছে ৩১ জন প্রার্থী। স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সবকটি আসনেই বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা দিতে হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা জুড়ে প্রায় ১৭ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে । এরমধ্যে ১০ হাজার ১শ ১৪ জন আনসার, ১ হাজার ১ শ ১০ জন সেনা সদস্য, জেলা পুলিশের ১ হাজার ৯শ ১৭ জন, আরএমপি’র ২ হাজার ৬৫ ও ১৪৭ জন র‍্যাব সদস্য নিয়োজিত আছে । এছাড়াও মোতায়েন রয়েছে ৩৮ প্লাটুন বিজিবি।

এদিকে, সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী-৫ (পুঠিয়া -দুর্গাপুর) সংসদীয় আসনের নওপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে যেতে বাঁধা দেওয়ায় বিএনপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিমের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়াও একই আসনের বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে ভোটারদের টাকা দেওয়ায় সময় জামায়াত কর্মীকে ধাওয়া করে বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও রাজশাহী-৪ বাগমারা আসনের জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলা করেছে বিএনপি সমর্থক কর্মীরা এবং বিএনপির কর্মীরা ওই এলাকার সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে বাঁধা সৃষ্টি করছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী, কথিত সাংবাদিক সোর্স শ্যামল হেরোইনসহ গ্রেফতার

এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন সিনিয়র জেলা অফিসারের কার্যালয় রাজশাহী থেকে দেওয়া এক তথ্য থেকে জানা যায় দুপুর ২টা পর্যন্ত রাজশাহী ১ আসনে ৪৫%,রাজশাহী ২ আসনে ৪৫%, রাজশাহী ৩ আসনে ৪৪% রাজশাহী ৪ আসনে ৪৯%, রাজশাহী ৫ আসনে ৪৮%, রাজশাহী ৬ আসনে ৪৬% ভোট সংগ্রহ হয়েছে। রাজশাহীর ছয়টি আসনে গড়ে মোট ভোট পড়েছে ৪৬.১৬ %।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

১০

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

১১

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

১২

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০ তম সভা

১৫

নতুন উদ্যোক্তা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে : শিল্পমন্ত্রী

১৬

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

১৮

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST