৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন

পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র দুই দিন বাকি থাকতেই নির্বাচন বানচালের জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মিলন বলেন, জামায়াত বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে শোনা যাচ্ছে তারা নকল ব্যালট পেপার ও সিল তৈরি করেছে। কোথাও কোথাও ভোটারদের কাছ থেকে ব্যাংক হিসাব নম্বর নেওয়ার অভিযোগও পাওয়া যাচ্ছে। রাজশাহীর নওহাটায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে। এছাড়াও হাজার হাজার পিস বোরকা তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় জনমনে সংশয় সৃষ্টি হচ্ছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা এ ধরনের ষড়যন্ত্র করছে। তবে জনগণ এবার এসব মেনে নেবে না এবং কঠোরভাবে প্রতিহত করবে।

আরও পড়ুনঃ   এমপি শফিকুর রহমান বাদশার ঈদ শুভেচ্ছা বিনিময়

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে বয়স্ক, যুবক-যুবতী এমনকি শিশুরাও ব্যাপক উৎসাহ দেখাচ্ছে। ২০২৩ সালে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত কর্মসূচির আলোকে তিনি নির্বাচিত হলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু, বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কর্মমুখী শিক্ষার ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং পিসি ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন বলে জানান।

তিনি বলেন, পবা ও মোহনপুর উপজেলার অধিকাংশ সড়ক বেহাল অবস্থায় রয়েছে। নির্বাচিত হলে দ্রুত এসব সড়ক সংস্কার ও নতুন সড়ক নির্মাণ করা হবে। এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি স্বীকৃতি প্রদান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ এবং বিসিক-২-কে কর্মমুখী করতে প্লট বরাদ্দ প্রক্রিয়া সহজীকরণের প্রতিশ্রুতি দেন তিনি।

মিলন অভিযোগ করেন, জামায়াতের এমপি প্রার্থী দীর্ঘ ২৮ বছর হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার মেয়াদকালে সরকারি অনুদান হিসেবে কোটি কোটি টাকা এলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। হড়গ্রাম ইউনিয়নে গেলে এর প্রমাণ পাওয়া যাবে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, জামায়াত শুধু মুখে বড় বড় কথা বলছে এবং বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শন করছে। প্রকৃতপক্ষে তাদের উল্লেখযোগ্য সমর্থন নেই।

আরও পড়ুনঃ   নগরীতে ফারাক্কা লং মার্চের ডাক

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের উন্নয়নে বিএনপির উল্লেখযোগ্য অবদান রয়েছে, এজন্য জনগণ বিএনপির ওপর আস্থা রাখে। কিছু ব্যক্তি ধর্মের অপব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আলেম-ওলামাদের এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ভবিষ্যতেও তারা কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে না বলে মন্তব্য করেন তিনি এবং এ দল থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১০

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১১

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১২

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৪

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৫

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৬

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৭

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৮

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৯

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

২০

Design & Developed by: BD IT HOST