২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

২ বছর পর রাফাহ ক্রসিং খুলছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় বসবাসকারীদের ‘লাইফ লাইন’ নামে পরিচিত রাফাহ ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। আপাতত সীমিত বা পাইলট আকারে এই সীমান্ত পথ দিয়ে মানুষ চলাচল করতে পারবে, তবে ত্রাণের প্রবেশে বাধা দেওয়া হবে না।

ইসরায়েলের সামরিক বাহিনীর অঙ্গসংস্থা এবং গাজা উপত্যকার ত্রাণ সরবরাহ সমন্বয়কারী কো-অর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ অ্যান্ড টেরিটোরিজ (কোগাট) রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেছে, “আগামী কাল(সোমবার) থেকে রাফাহ ক্রসিং খুলে দেওয়া হচ্ছে। আপাতত পাইলট আকারে এই ক্রসিংয়ে লোক চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিদিন এই ক্রসিং দিয়ে গাজা ত্যাগ করতে পারবে সর্বোচ্চ ১৫০ জন এবং প্রবেশ করতে পারবে সর্বোচ্চ ৫০ জন।”

সোমবার থেকে এই ক্রসিং দিয়ে যারা যাওয়া-আসা করবেন, তাদের কঠোর নিরাপত্তা চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে বলেও উল্লেখ করা হয়েছে কোগাটের বিবৃতিতে।

প্রসঙ্গত রাফাহ হলো গাজার একমাত্র সীমান্ত ক্রসিং, যা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত নয়। এই ক্রসিংয়ের একপাশে গাজা, অপর পাশে মিসরের সিনাই উপত্যকা। ২০২৩ সালে হামাস-ইসরায়েল যুদ্ধের আগ পর্যন্ত ফিলিস্তিন, মিসর ও ইসরায়েলের সরকার সমন্বিতভাবে এই ক্রসিংয়ের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলো।

আরও পড়ুনঃ   যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

যুদ্ধের আগ পর্যন্ত গাজায় ত্রাণের সরবরাহের অধিকাংশই আসত রাফাহ ক্রসিং দিয়ে। দারিদ্র্যপীড়িত এ উপত্যাকার বাসিন্দারের এক তৃতীয়াংশ সরাসরি সেসব ত্রাণের ওপর নির্ভরশীল ছিল; কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলা এবং সেই হামলার জবাবে ৮ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানের কয়েক দিন পর থেকে রাফাহ ক্রসিংয়ের নিরাপত্তা কঠোর করে ইসরায়েলি বাহিনী। পরে ২০২৪ সালের মে মাসে রাফাহ ক্রসিং পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধের অবসানে ২০২৫ সালের সেপ্টেম্বরে ২০টি পয়েন্ট সম্বলিত তিন পর্বের যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— সেখানে রাফাহ ক্রসিং খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ ছিল।

আরও পড়ুনঃ   বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ৩৩ আফগান সন্ত্রাসী নিহত

ইসরায়েলের সরকার এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় সায় জানানোর পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। বর্তমানে সেই পরিকল্পনার দ্বিতীয় পর্যায় চলছে।

গাজার সরকারি মিডিয়া দপ্তরের পরিচালক ইসমাইল আল দাওয়াব্দা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি রাফাহ ক্রসিং পেরিয়ে মিসরে আশ্রয় নিয়েছিলেন। তারা ফিরে আসতে চাইছেন।

এছাড়া গাজায় বর্তমানে ২২ হাজারেরও বেশি আহত এবং অসুস্থ ফিলিস্তিনি আছেন, যাদের জরুরিভিত্তিতে চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়া প্রয়োজন। এই রোগীদের একমাত্র ভরসা এই রাফাহ ক্রসিং।

রোববার আলজাজিরাকে ইসমাইল আল দাওয়াব্দা জানিয়েছেন, ক্রসিং খোলার প্রথম দিন ৫০ জন আহত ও অসুস্থ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য রাফাহ ক্রসিং দিয়ে মিসরে পাঠানো হবে। তাদের নাম নাম নথিবদ্ধ করা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি, আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১১

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৪

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৫

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৬

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৭

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৮

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৯

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST