৩১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি লিচু বাগান থেকে বিপুল পরিমাণ গান পাউডার সদৃশ গুড়া ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-৫, সিপিসি-১।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫ নম্বর বেরিবাঁধ সংলগ্ন একটি লিচু বাগানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি বাজারের প্লাস্টিক ব্যাগ তল্লাশি করে এসব আলামত উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে পলিথিনে মোড়ানো সাদা, কালো ও হলুদ রঙের মোট ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার সদৃশ গুড়া পদার্থ। এছাড়া ককটেল তৈরির সরঞ্জাম হিসেবে কাঁচের গুড়া ৮৫৫ গ্রাম, পাথর ৮০২ গ্রাম, লোহার পেরেক ১৮৭ গ্রাম, দুটি লাল রঙের কসটেপ, ১২টি জর্দার কৌটা এবং ৬টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সামগ্রী উদ্ধার

র‍্যাব আরও জানায়, উদ্ধারকালে ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১০

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১১

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১২

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৩

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৫

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৯

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST