১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন পর দেশে ফিরলেন মোনালিসা, দিলেন সুখবর

অনলাইন ডেস্ক : এক সময়ের ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন তিনি। বর্তমানে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তবে দীর্ঘদিন পরে দেশে ফিরেছেন আলোচিত এই অভিনেত্রী।

করোনাকালীন সময়ের পর প্রথমবার ঢাকায় পা রাখলেন মোনালিসা। আর দেশে ফিরেই বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে কথা বলেছেন নিজের অভিনয়ে ফেরা প্রসঙ্গে।

 

মোনালিসা, বলেন, ‘আমি দেশকে মিস করি। আমি জানি আমার যারা ভক্ত আছেন তারাও মিস করেন। তারা সব সময় পর্দায় আমাকে দেখতে চান। এ কারণেই দেশে আসা। আমার ইচ্ছে আছে, ভালো স্ক্রিপ্ট, ডিরেক্টর পেলে অবশ্যই কিছু কাজ করব। ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে।’

আরও পড়ুনঃ   পঞ্চাশেও যেভাবে নিজের জৌলুস ধরে রেখেছেন এই বিশ্বসুন্দরী

এই অভিনেত্রী আরো বলেন, ‘একটা সময় আমি সবকিছু পেয়েছি। দর্শকদের কাছ থেকে সম্মান, ভালোবাসা সব কিছুই। যখন আমি চিন্তা করলাম আমার লিমিট আরও অনেক বেশি, নিজেকে আরও এক্সপ্লোর করতে চাই, সেই সুযোগের জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি। কাজ করছি, দেশের জন্যই কাজ করছি।’

এসময় দেশের সমসাময়িক বিভিন্ন সিনেমা নিয়েও কথা বলেন এই তারকা। জানান, দেশের বাইরে থাকলেও প্রেক্ষাগৃহে গিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ সিনেমা উপভোগ করেছেন তিনি। একইসঙ্গে ‘তুফান’র টিজারও তাকে মুগ্ধ করেছে।

মোনালিসা বলেন, ‘আমি সুড়ঙ্গ দেখেছিলাম। প্রিয়তমাও দেখেছি। সম্প্রতি তুফানের টিজার দেখলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আশাবাদি, তুফান সিনেমা তুফানের মতোই হিট হবে। এছাড়াও আরও যে সকল ছবি মুক্তি পাচ্ছে সেগুলোও ভালো করবে। কারণ আমাদের দেশে প্রতিভার অভাব নেই।’

আরও পড়ুনঃ   প্রাক্তনের বিয়ে, নায়কের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে প্রতিশোধ সামান্থার!

উল্লেখ্য, দেশের শোবিজ অঙ্গনে ব্যস্ততম মুখ ছিলেন মোনালিসা। ছোটপর্দায় তার বিজ্ঞাপন এবং নাটকগুলো ছিল বেশ দর্শক নন্দিত। তার নাচেও মুগ্ধ হয়েছেন দর্শক। ২০১৩ সালে বিয়ের পর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান মোনালিসা। সংসারজীবনে তাদের বিচ্ছেদ হলেও সেই থেকে ব্যক্তিজীবনে আমেরিকাতেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST