২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ের পর তিন সন্তান নেওয়ার পরিকল্পনা জাহ্নবীর

অনলাইন ডেস্ক : বিয়ে ও সংসার জীবনের পরিকল্পনা তো প্রায় সবারই থাকে। সেটা সাধারণ মানুষই হোক কিংবা তারকা। কথা হচ্ছে বলি-অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নিয়ে।

মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয়। তাই মেয়ে জাহ্নবী কাপুরের মনে দক্ষিণ ভারতের সংস্কৃতির ছোঁয়া থাকবে, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। যে কারণে নিজের বিয়ে নিয়েও রয়েছে শ্রীদেবীকন্যার বিশেষ পরিকল্পনা।

না, সেসবের মধ্যে কিন্তু কোনও ডেস্টিনেশন ওয়েডিং অথবা হলিউডি ট্ৰাকদের নিয়ে এসে পারফর্ম করানোর মতো কোনও পরিকল্পনা নেই। তবে যা আছে, তা শুনে চমকে যেতে পারেন ভক্তরাও।

আরও পড়ুনঃ   পাল্টাপাল্টি আক্রমণের পর সেই দীঘিকেই পছন্দ রাফীর!

বলিউড ট্রেড অ্যানলিস্ট তথা ছবি সমালোচক কোমল নাহতার চ্যাট শো-তে করণ জোহরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী। সেখানেই তিনি নিজের বিয়ে এবং তার পরবর্তী জীবনের পরিকল্পনা ভাগ করে নিয়েছেন।

‘ধড়ক’-এর নায়িকা জানিয়েছেন, তিরুপতির মন্দিরে গিয়েই তিনি বিয়ে করবেন বলে ঠিক করেছেন। জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই। বিয়ের পর তিনি তিরুপতি অঞ্চলেই থাকবেন নিজের পরিবারের সঙ্গে।

এখানেই থামেননি জাহ্নবী। আরও বলেন, তিন সন্তান হবে আমাদের। প্রতিদিন কলাপাতায় একসঙ্গে আমরা একসঙ্গে খাব। গোবিন্দা গোবিন্দা নাম জপ করব আবার কখনও বা মণিরত্নমের ছবির গান চালিয়ে একমনে শুনব। যখন সময় পাব, স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে, তখন তার মাথায় যত্ন করে তেল মালিশ করে দেব।

আরও পড়ুনঃ   ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত অন্তত ১৫

নিজের বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে জাহ্নবীর, এমন কথাও অন্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন শ্রীদেবী-কন্যা।

তাহলে কি খুব শিগগিরেই বিয়ের সানাই বাজতে চলেছে বনি কাপূরের বাড়ির অন্দরে? সে বিষয়ে অবশ্য এখনও কিছুই জানাননি জাহ্নবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST