২৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে মতিউর রহমানের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের উপজেলার ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান ও সহ-সভাপতি বাদলসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে মতিউর রহমানের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন।

এ উপলক্ষে আয়োজিত জনসভায় ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় নির্বাচন করতে পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ   স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি নেতাকে বলেছিলাম, এত সংগ্রাম করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, এখন আবার আওয়ামী লীগের অধ্যুষিত এলাকায় লড়াই করতে পাঠাচ্ছেন। তখন তিনি বলেছিলেন, উর্বর জমিতে সবাই ফসল ফলাতে পারে, কিন্তু পাথরের জমি বা মরুভূমিতে ফসল ফলাতে পারাই প্রকৃত কর্মীর পরিচয়।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে এলাকায় এসে ব্যাপক সাড়া পেয়েছেন। যেখানে যাচ্ছেন, সেখানেই শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি তাকে আবেগাপ্লুত করে তুলছে। মানুষের এই ভালোবাসা নিয়েই রাজনীতি করতে চান বলে জানান তিনি।

আরও পড়ুনঃ   ওসমান হাদিকে গুলি : ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঘারুয়া ইউনিয়নের সাবেক সভাপতি আলিমুজ্জামান মধু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, সদ্য যোগ দেওয়া আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক হাজী সোবাহান মুন্সী এবং স্থানীয় নেতা লুৎফর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST