২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মালদ্বীপকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক : দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) প্রথমবারের মতো নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করছে। অভিষেক আসরেই বাংলাদেশ নারী ফুটসাল দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ (রোববার) নিজেদের শেষ ম্যাচে ১৪-২ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। ছয় ম্যাচে সাবিনা খাতুনদের পয়েন্ট ১৬। সাত দেশের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বাংলাদেশেয়ের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে।

গত পরশু ভারত-ভুটান ম্যাচ ড্র হলে সাবিনারা আজকের ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হতে পারতেন। ওই ম্যাচে ভুটান জেতায় শিরোপা নিশ্চিতে আজকের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নারী ফুটসালে মালদ্বীপ সবচেয়ে দুর্বল শক্তির দল। ফলে বাংলাদেশের জয় অনুমেয়–ই ছিল।

থাইল্যান্ডের ব্যাংককে সাফ ফুটসালের ম্যাচগুলো এতদিন বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে শুরু হতো। আজ নারী ফুটসালের শেষ ম্যাচের দিন প্রথম খেলা শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১০টায়। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ মালদ্বীপের ওপর আক্রমণ শাণাতে থাকে। প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ড্রেসিংরুমে ফেরেন সাবিনা-মাসুরারা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ৮ গোল করে। এই টুর্নামেন্টে এটাই কোনো দলের সর্বোচ্চ গোলের কীর্তি।

আরও পড়ুনঃ   এভারকেয়ার হাসপাতালের পথে তারেক রহমান

অধিনায়ক সাবিনা খাতুন আজ সর্বোচ্চ ৪টি গোল করেন। এই টুর্নামেন্টে তার গোল সংখ্যা ১৩। বাংলাদেশের প্রতি ম্যাচে ধারাভাষ্যকার সাবিনার প্রশংসা করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ টানা দুই বার সাফ ফুটবলের পর ফুটসালেও চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের নারী ফুটবলের কিংবদন্তি সাবিনা খাতুন বাটলারের কাছে অপাঙক্তেয়। তাই জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পেও ডাক পান না সাফজয়ী অধিনায়ক।

আরও পড়ুনঃ   পাকিস্তান অথবা খারেজি— আফগানিস্তানকে যে কোনো একটি বেছে নিতে হবে

সাফ নারী ও পুরুষ ফুটসাল উভয় টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তৃতীয়ও হতে পারেনি। অথচ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নারী দল। প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে শুভসূচনা করে তারা। পরে ভুটানকে ৩-৩ গোলে বাংলাদেশকে রুখে দেয়। এরপর শ্রীলঙ্কা,পাকিস্তান ও নেপালকে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আজ শেষ ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে চ্যাম্পিয়ন হলেন সাবিনারা। ছয় ম্যাচে বাংলাদেশ ৩৮ গোল করেছে, এর বিপরীতে মাত্র ৯ গোল হজম করেছে। টুর্নামেন্টজুড়ে গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি দুর্দান্ত খেলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST