২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেব : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুরে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ বিজয়ীদের সঙ্গে কথা বলেন। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই আলাপচারিতায় সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান।

অনলাইন ডেস্ক : আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমাদের প্রথম একটি বিষয় নিশ্চিত করতে হবে— আইনশৃঙ্খলা। মানুষ বলছে, তারা যেন রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা নিশ্চিত করতে হবে। আর দুর্নীতি আমাদেরকে যেভাবেই হোক, অ্যাড্রেস করে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। এই দু’টি জিনিস ভালো করে অ্যাড্রেস করতে পারলে অন্যান্য সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যাবে।’

আজ শনিবার দুপুরে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় বিএনপি চেয়ারম্যান এ পরিকল্পনার কথা জানান। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই আলাপচারিতার আয়োজন করা হয়। সেখানে তারেক রহমানের সঙ্গে ছিলেন জাইমা রহমান।

বিজয়ীরা তারেক রহমানকে নানা ধরনের প্রশ্ন করেন এবং তিনি সেগুলোর বিষয়ে খোলামেলা জবাব দেন।

তারেক রহমান বলেন, বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। এই দু’টি জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার প্ল্যান।

ফ্যামিলি কার্ড কারা পাবে, স্বামী হারা নারীরা কি ফ্যামিলি কার্ড পাবেন, বিজয়ীদের কাছ থেকে এমন প্রশ্নও আসে। জবাবে তারেক রহমান বলেন, এই কার্ড পাবেন যারা সিংগেল মাদার ব্রাইড, যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন এবং যাদের স্বামী ছেড়ে গেছেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের এই সোশ্যাল সেফটির আওতায় ১৩৮টি প্রজেক্ট চালু হয়েছে। কিন্তু, এগুলো ঠিক নেই। রিসোর্স নষ্ট হচ্ছে। একজন তিনটা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটা পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাচ্ছি ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আমরা এটাকে ইউনিভার্সালের জন্য রেখেছি।

উদাহরণ হিসেবে বিএনপি চেয়ারম্যান বলেন, যেমন একজন কৃষকের স্ত্রীও (ফ্যামিলি কার্ড) পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রী— উনিও পাবেন, আরেকজন অফিশিয়াল— তার ওয়াইফও পাবেন।

অনলাইনে নানা নিপীড়নের বিষয়ে মিডিয়া কথা বলেন না, কেউ কথা বলেন না, তাহলে প্রতিকার হতে পারে? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘এই যে এখন সাইবার বুলিং, এসিডের ঘটনা; আমরা যদি বাচ্চাদের ছোটবেলা থেকে শেখাই— দিস ইজ রং, দিস ইজ রাইট, দিস ইজ ব্ল্যাক, দিস ইজ হোয়াইট। এভাবে যদি বাচ্চাদেরকে আমরা শেখাতে পারি, আমার ধারণা একটা বাচ্চা একটা স্টেজে পৌঁছাবে। তখন তাদের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে— কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক। তারা যখন বড় হবে, সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করবে।’

আরও পড়ুনঃ   বিএনপি থেকে এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি: রিজভী

বাচ্চারা মোবাইলের ওপর আসক্তি হয়ে নেগেটিভ জিনিসগুলো দেখে সেক্ষেত্রে কী করা যায় একজন প্রশ্ন করলে তারেক রহমান বলেন, ‘এখানে কাজ করার আছে। আমার আব্বার (জিয়াউর রহমান) সময় নতুন কুঁড়ি নামে একটা অনুষ্ঠান ছিল। এটা অবশ্য বর্তমান অন্তবর্তীকালীন সরকার আবার চালু করেছে। আমাদের স্পোর্টস নিয়ে একটা পরিকল্পনা আছে। আমরা নতুন কুঁড়ির সাথে স্পোর্টসটা যুক্ত করতে চাচ্ছি। বাচ্চারা স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকলে মানসিক বিকাশ ঘটবে। পাশাপাশি স্কুল পর্যায়ে সিলেবাসে ক্রীড়া, তৃতীয় ল্যাঙগুয়েজ, আবৃত্তি, কলা, গান, শিল্প-সংস্কৃতি বিষয় যুক্ত করা হবে। ফলে স্কুলের বাচ্চারা এসব জায়গায় ব্যস্ত থাকবে। ইন্টারনেটের প্রতি ঝোঁক কমে আসবে।’

অনলাইনে হয়রানির বিষয়ে ব্যারিস্টার জাইমা রহমান নিজের ভাবনা তুলে ধরে বলেন, ‘আরেকটা জিনিস যদি আমি বলতে পারি, মানে অনলাইনে যে হারাসমেন্ট হয়— মেয়েরা-ছেলেরা সবাই হারাসমেন্ট হয়। এক্ষেত্রে ডিজিটাল এডুকেশন সিস্টেম করা যেতে পারে।’

জাইমা রহমান আরো বলেন, ‘আমাদের বোঝা উচিত— সিস্টেম হ্যাকিং রিপোর্টিং কীভাবে হয়? রিপোর্টিং সিস্টেম হয়তোবা হ্যাক করতে লাগবে, কমিউনিটি ডেস্ক যদি করা যায়, যদি এলাকায় কিছু ঘটে, তাহলে ওখানে এলাকার মানুষরাই জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। এভাবে লোকালি জিনিসটা ঠিক করা যায়। তাছাড়া, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যদি শেখানো যায় যে, কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়; তাহলে এই সমস্যাগুলো কমে আসবে। সবকিছু একসাথে করতে হবে।’

মেয়ের এই ভাবনা শোনার পর তারেক রহমান বলেন, যেমন একটা জিনিস ইন্ট্রোডিউস করা যায় এটা আমাদের চিন্তায় আছে, তবে আমরা প্ল্যানের মধ্যে আনিনি। সেটা হচ্ছে— যদি প্রাইমারি হয় তাহলে ক্লাস সিক্সে, সেকেন্ডারি হবে ক্লাস সেভেন। তিনজন-চারজন বন্ধু-বান্ধব মিলে একটা টিম হবে। তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর, একটা পাখি— যেটাই হোক এটাকে পালবে এবং তারা ওটার উপরে তারা তাদের কী অভিজ্ঞতা হলো, কীভাবে পালন করলো, এটা একটা এক্সাম হবে। এই জিনিসটা ইন্ট্রোডিউস করা যায় কি না?— উপস্থিত বিজয়ীদের কাছে প্রশ্ন রাখেন তারেক রহমান।

আরও পড়ুনঃ   সিটিস্ক্যানে মস্তিষ্কের ‘ইসকেমিয়া’ বেড়েছে, হাদির অবস্থা এখনও সংকটজনক

ফেসবুকের অফিস বাংলাদেশে আনা যায় কি না সেটাও বিএনপির চিন্তায় আছে বলেও জানেন তারেক রহমান।

ঢাকার যানজট নিরসন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আপনাদের ধারণা আছে ঢাকা শহরে এখন কত মানুষ? শুনেছিলাম ৩ কোটি প্লাস মানুষ। এই ট্রাফিক জ্যাম হবার বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত আমাদের রোড ডিজাইনিং, দ্বিতীয়ত আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আর থার্ড হচ্ছে বেশ কতগুলো ফ্যাসিলিটি। ফ্যাসিলিটির মধ্যে এডুকেশন আছে, হেলথ আছে, সিকিউরিটি আছে, জব সিকিউরিটি আছে। এই সবকিছুই কম-বেশি ঢাকা কেন্দ্রে গড়ে উঠেছে।’

তিনি বলেন, জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে। জেলা শহর আছে বা সদর শহর আছে। সেখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে তুলবো। আমরা নতুন জায়গা নিব না। যেই জায়গায় অলরেডি শহরটা আছে। এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করব। ওখানে বেসিক সাপোর্টগুলো থাকবে। বেসিক সাপোর্টের মধ্যে স্কুল থাকবে ভালো, এডুকেশন থাকবে, চিকিৎসা সুবিধা থাকবে, গ্রোসারি মার্কেট থাকবে, সিকিউরিটি এনসিউর করার চেষ্টা করা হবে।

‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ ১০ জন বিজয়ী হলেন, তৌফিকুর রহমান, রাফায়েতুল আহমেদ রাবিত, শেখ রিফাত মাহমুদ, ফাতিমা আয়াত, মো. ইসরাফিল, শাজেদুর রহমান, শেখ মো. ইকরাতুল ইসলাম, যারিন নাজনীন, মো. রিফাত হাসান ও রমেসা আনজুম রোশমী। তারা বিএনপি চেয়ারম্যানের সাথে কথা বলেন এবং তাদের জিজ্ঞাসা-চিন্তাভাবনাগুলো জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, তিন জনের যাবজ্জীবন

মৃত্যুর পর রামেক হাসপাতালের পিআইসিইউতে বেড পেল নেহা

তানোরে কর্মচারীর হাতে ছাগলের বাচ্চার অপারেশন মৃত্যু নিয়ে অভিযোগ

নিয়ামতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ

অন্তঃসত্ত্বা মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে ‘মনো দৈহিক’ চিকিৎসা বিষয়ক সেমিনার

নগরীতে সার্টিফিকেট জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেফতার

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব : সারদায় আইজিপি

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

গুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি

১০

কার্যক্রম নিষিদ্ধই থাকছে আ.লীগের, সংসদে বিল পাশ

১১

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

১২

কারাগারে শিরীন শারমিন

১৩

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

১৪

সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

১৫

বাগমারায় বিধবা সাবিত্রী বালার শেষ সম্বল আগুনে পুড়ে ছাই

১৬

বাগমারার মচমইল পাম্পে অভিযান, ৪ মোটরসাইকেল চালকের জরিমানা

১৭

পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর জীবনবৃত্তান্ত

১৮

মান্দায় এমপি টিপুর বিরুদ্ধে মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

১৯

তানোরে অর্কিড স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST