২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর চারঘাট-বাঘা আসনে এমপি প্রার্থীর প্রতীক পেলেন যারা

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ সম্পন করা হয়।

জানা গেছে, চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ সংসদীয় আসন । এই আসনে চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা নির্বাচনে প্রতিদন্দিতা করবেন। প্রার্থীরা হলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি পেয়েছেন “ধানের শীষ” প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীক। জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী, জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহসভাপতি আবদুস সালাম সুরুজ পেয়েছেন ‘হাতপাখা’ প্রতীক। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

আরও পড়ুনঃ   দশ বছরে ৮ বার আগুন, বেনাপোল স্থলবন্দরের পণ্যাগার অগ্নিঝুঁকিতে

উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১০

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১১

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১২

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৪

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৯

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST