২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল

অনলাইন ডেস্ক : গত বছরের মে মাসে তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও পাকিস্তান। টানা চারদিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধ থামে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত-পাকিস্তান ওই সময় পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল। কিন্তু তার হস্তক্ষেপে এটি থামানো গেছে।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বছর সম্পন্ন করেছেন ট্রাম্প। এই এক বছর তিনি কি কি করেছেন সেগুলো তুলে ধরেছেন ট্রাম্প।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, “আমি ১০ মাসে ৮টি অসমাপ্তযোগ্য যুদ্ধ থামিয়েছি। পাকিস্তান এবং ভারত, তারা সত্যিই পারমাণবিক যুদ্ধের দিকে আগাচ্ছিল। আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।”

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ওয়াশিংটনে গিয়ে যুদ্ধ থামানোর জন্য ধন্যবাদ জানিয়েছিল বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানে ওয়াশিংটনে ছিলেন এবং বলেছেন ‘প্রেসিডেন্ট ট্রাম্প ১ কোটি বা তারও বেশি মানুষের জীবন রক্ষা করেছেন’।”

এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামাতে ট্রাম্প সহায়তা করেছেন এমন দাবি অস্বীকার করে ভারত। তাদের দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানো হয়েছে। এখানে তৃতীয় কোনো পক্ষ যুক্ত হয়নি।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

গত বছরের ২৬ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। সন্ত্রাসীরা সেখানে বেঁছে বেঁছে পুরুষদের হত্যা করে। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত গত ৭ মে পাকিস্তানে মিসাইল ছোড়ে। এরপর দুই দেশের মধ্যে আকাশ যুদ্ধ বেধে যায়। পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST