২০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বীরজোয়ান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, সহসভাপতি আমিনুল ইসলাম ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এছাড়াও সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী হাটে ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আরিফ কাউসার, একেএম খলিলুর রহমান; সহ কোষাধ্যক্ষ গোলাম মোরশেদ, সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দিন, সঞ্চালনা করেন উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. মিলন রেজা।

আলোচনা সভায় জিয়াউর রহমানের কর্মময় রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বলা হয়, বিশ্বের শ্রম বাজারে বিশেষ অবদান রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বিশ্বে বাংলাদেশের শ্রম বাজার তৈরি করেন। তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করেন। পাকিস্তানি স্বৈরশাসন থেকে মুক্ত করার স্বপ্ন নিয়ে সর্বপ্রথম চিন্তা করেছিলেন জিয়াউর রহমান। তাঁর ভাষণের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। তাঁর আদর্শ বুকে ধারণ করেই আমাদের এগিয়ে নিতে হবে স্বপ্নের বাংলাদেশকে।

আরও পড়ুনঃ   পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে কিছু থাকবে না, এমপি মোস্তাফিজুর রহমান

শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST