১৩ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে কিছু থাকবে না, এমপি মোস্তাফিজুর রহমান

সুফলভোগী খামারিদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : সমাজে বসবাসরত পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠী বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় সুফলভোগী খামারিদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে পুকুরের মাঝে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। সকলে মিলে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করলে ভবিষ্যতে পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠী বলে কিছু থাকবে না।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে মাদকের ব্যবহার বেড়েছে। মাদক থেকে বিরত থাকতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তাছাড়া যারা প্রাণিসম্পদ অফিস থেকে ছাগল ও উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   আবহমান কাল ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য চলে আসছে- ধর্ম বিষয়ক উপদেষ্টা

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার ৮০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দেড় বছরের শিশুর মৃত্যু

দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ২ শিয়ালের মৃত্যু

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

১১

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি : ট্রাম্প

১২

আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

১৩

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

১৬

আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়লো নদীতে

১৭

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৮

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

১৯

বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST