১৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নির্বাচনে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে- রাজশাহী বিভাগীয় কমিশনার

চাঁপাইনবাবগঞ্জ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত পৃথক দুইটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভার প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাসহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে অবহিত হন ও সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

সভায় বিভাগীয় কমিশনার জানান, নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে জনগণও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে। তিনি আরো জানান, নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে যাচ্ছেন রোহিত শর্মা!

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রস্তুতি সম্পর্কে এক মতবিনিময় সভা জয়পুরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)। সভায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১০

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১১

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১২

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৩

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৪

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৬

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১৭

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১৮

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১৯

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

২০

Design & Developed by: BD IT HOST