১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : বুকে ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে তাকে রাজধানীর পিজি হাসপাতাল (বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) নেওয়া হয়।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব: বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা সংকটে চরম ভোগান্তি

তিনি জানান, বুকে ব্যথা অনুভব করার পরপরই মান্নাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বুকে ব্যথার প্রকৃত কারণ জানা যাবে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক হলে মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় দলের পক্ষ থেকে জানানো হয়, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায়ও তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। তখন হাসপাতালে নেওয়ার পর তার হৃদ্‌যন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে।

আরও পড়ুনঃ   এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

বর্তমানে তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST