১৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিজেদের আকাশসীমা খুলে দিলো ইরান

অনলাইন ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে অস্থায়ী সময়ের জন্য বন্ধ করে আবারও নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, ইরানের আকাশসীমায় আবারও বিমান প্রবেশ করছে।

ফ্লাইটরাডার২৪ নিশ্চিত করেছে, ইরানের আকাশসীমা বন্ধের নোটিশের সময় শেষ হয়ে গেছে। এরপর বিমান আবারও দেশটিতে প্রবেশ করা শুরু করে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নির্দিষ্ট ও অনুমোদিত ফ্লাইট বাদে নিজেদের আকাশসীমায় সবধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় তেহরান।

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা ও দেশব্যাপী বিক্ষোভের মুখে ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।

আরও পড়ুনঃ   সাংবাদিক হুমায়ুন কবিরের মায়ের ইন্তেকাল

এদিকে গত দুইদিন ধরে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা বাড়লেও বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়াও বন্ধ করে দিয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত কয়েকদিন ধরে ট্রাম্প যে ধরনের হুমকি দিচ্ছিলেন, সেটি থেকে তার সর্বশেষ বক্তব্য অনেকটাই ‘নরম সুরের’ ছিল।

ট্রাম্প অবশ্য পাশাপাশি হুমকি দিয়েছেন, যদি ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে তিনি কঠোর ব্যবস্থা নেবেন।

আরও পড়ুনঃ   Oxford University Launches Covid-19 Vaccine Study on Children

গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। যা দ্রুত সময়ে সহিংস রূপ ধারণ করে। বিক্ষোভকারীরা সরকারি অবকাঠামো, মসজিদ, পুলিশের গাড়িতে আগুন দেন। এরপর নিরাপত্তাবাহিনী কঠোর অবস্থান নেয়। এতে হাজার হাজার বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারান।

সর্বশেষ তথ্য অনুযায়ী বিক্ষোভ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং কোনো বিক্ষোভকারীকে আর তেহরান বা অন্যান্য বড় শহরে দেখা যাচ্ছে না।

সূত্র: তুর্কি টুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST