১০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী এডিটরস ফোরামের সাথে সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের মতবিনিময়

শনিবার দুপুরে রাজশাহীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্টাফ রির্পোটার : আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে অংশ গ্রহণকারী ‘সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ নেতৃবৃন্দ রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে রাজশাহীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ প্যানেলের প্রেসিডেন্ট পদপ্রার্থী খন্দকার মিজানুর রহমান খোকন রাজশাহীর ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। নির্বাচনে তাদের প্যানেল বিজয়ি হলে আগামী দিনে ব্যবসায়ীদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথা বলেন। রাজশাহীর সবকটি উপজেলাতে বনিক সমিতি কার্যকর করা এবং চেম্বার অব কমার্সে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে বলে জানান তিনি। মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মো: শামসুর রহমান শান্তন ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এ কে এম সারোয়ার জাহান প্রিন্স।

আরও পড়ুনঃ   রাজশাহী এডিটরস ফোরামের সাথে হাসেন আলী ব্যবসায়ী পরিষদের মতবিনিময়

মতবিনিময়কালে খন্দকার মিজানুর রহমান খোকন বলেন, আমরা রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে ব্যবসায়ীদের জন্য একটি শক্তিশালী, আধুনিক ও কল্যাণমূখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। এর মধ্য দিয়ে রাজশাহীসহ সমগ্র উত্তরাঞ্চরের অর্থনীতির ভিত্তি আরো বেগবান করতে আমরা সাধ্যমত ভূমিকা রাখবো। আমরা আশাকরি, সকল শ্রেনীর ব্যবসায়ী বন্ধুদের সাথে নিয়ে দেশী বিদেশী বিনিয়োগ আকৃষ্টকরণের মধ্যদিয়ে এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে সচেষ্ট হবো। আগামী দিনে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হবে, প্রকৃত ব্যবসায়ীদের একমাত্র নির্ভরযোগ্য ভরসাস্থল।

ব্যবসায়ী নেতারা বলেন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে রাজশাহী চেম্বার অব কমার্স আগামীদিনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। কর, ভ্যাট ও লাইসেন্স সংক্রান্ত বিষয়ে ব্যবসায়িদের সহায়তা করার জন্য কাজ করা হবে। ট্রেড লাইসেন্সের অস্বাভাবকি ফি বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উদ্যাক্তাদের পাশে থেকে তাদের প্রশিক্ষণ প্রদানসহ সার্বিক বিষয়ে সহায়তা দেয়া হবে। শিল্প বিনিয়োগ ও প্রসারে গুরুত্ব দিয়ে কাজ করবে নতুন নেতৃত্ব। চেম্বার অব কমার্স পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয় প্যানেলের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ   রাজশাহী এডিটরস ফোরামের সাথে বিএনপি প্রার্থী শরীফ উদ্দীনের মতবিনিময়

মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু।#

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

১০

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

১১

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১২

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১৩

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১৪

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৫

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৬

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৭

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৮

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৯

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST