৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ।

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মীরগঞ্জ, তালাইমারী, ইউসুফপুর ও খরচাকা বিওপি কর্তৃক পৃথক চারটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার ৫ জানুয়ারি রাত আনুমানিক ৮:৫৫ মিনিটে মীরগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ বাঘা থানাধীন হরিরামপুর এলাকায় পদ্মার চরে অভিযান পরিচালনা করে বিজিবি। ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা থেকে ভারতীয় মদ ৯ বোতল ও ফেনসিডিল ৩৩ বোতল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   ‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

একই দিন রাত আনুমানিক ৮:৫০ মিনিটে তালাইমারী বিওপি’র আভিযানিক দল মতিহার থানাধীন চরসাতবাড়িয়া এলাকায় অভিযান চালায়। ফেলে যাওয়া পলি ব্যাগ থেকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩৫০ পিস জব্দ করা হয়।

এছাড়া আরেক অভিযানে রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ চারঘাট থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে ভারতীয় ফেনসিডিল ১৫ বোতল ও Citrate (যৌন উত্তেজক) ট্যাবলেট ১০০ পিস জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

অপরদিকে একই দিন রাত আনুমানিক ১১:৪৫ মিনিটে খরচাকা বিওপি’র আভিযানিক দল দামকুড়া থানাধীন কসবা এলাকায় পলিব্যাগ থেকে ভারতীয় TUSCOREX সিরাপ ১৯ বোতল জব্দ করে।

জব্দকৃত মাদক সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এছাড়াও পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১০

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

১৩

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৫

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

১৭

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

১৮

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST