১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নতুন বছরে অনন্য রেকর্ডের হাতছানি মেসির

অনলাইন ডেস্ক : লিওনেল মেসি আর রেকর্ড যেন একই সূত্রে গাঁথা। অন্তত পরিসংখ্যানে চোখ রাখলে সেটা পরিষ্কার। কখনোই নতুন কোনো রেকর্ড গড়া কিংবা নতুন মাইলফলকে পৌঁছানো থেকে দূরে থাকেন না। ২০২৬ সালে মেসি তার অবিশ্বাস্য ক্যারিয়ারের আরেকটি বিশাল মাইলফলকের খুব কাছাকাছি রয়েছেন। সেটি হলো ৯০০তম গোল।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৮৯৬। আর্জেন্টিনা, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে এই গোলগুলো এসেছে। ২০২৫ সালের শেষ ম্যাচে গত ৫ ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জয়ের পর এই সংখ্যায় পৌঁছান তিনি।

২০২৬ সালের এমএলএস মৌসুম শুরু হবে ২১ ফেব্রুয়ারি। এদিকে আর্জেন্টিনাও আবার মাঠে নামবে ২৭ মার্চ, দোহায় স্পেনের বিপক্ষে ফিনালিসিমায়। ফলে মেসির ৯০০তম গোল দেখতে আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। তবে ৩৮ বছর বয়সী এই তারকা প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেই প্রয়োজনীয় চার গোল করতে খুব বেশি দেরি করবেন না বলেই ধারণা।

আরও পড়ুনঃ   হামজাদের সিঙ্গাপুর ম্যাচের জন্য ঘরোয়া ফুটবলে ২০ দিন বিরতি

বর্তমানে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোই একমাত্র সক্রিয় ফুটবলার, যিনি পেশাদার ক্যারিয়ারে ৯০০’র বেশি গোল করেছেন। তিনি এই কীর্তি গড়েন ২০২৪ সালের সেপ্টেম্বরে। পেশাদার ফুটবলারদের মধ্যে পরের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানদোভস্কি (৬৮৫ গোল)। আধুনিক ফুটবলের এই দুই মহাতারকার সঙ্গে ‘৯০০ ক্লাব’-এ অন্য কারও যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত নেই।

মেসির গোলযাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের মে মাসে। বার্সেলোনার হয়ে আলবাসেতের বিপক্ষে লিগ ম্যাচে শেষ দুই মিনিটে বদলি হিসেবে নেমে ২-০ গোলে জয়ের পথে নিজের প্রথম পেশাদার গোলটি করেন তিনি। শুরুটা তখন থেকেই। ২১ বছর পরও মেসি এমন ধারাবাহিকতায় গোল করে চলেছেন যে, তিনি আর কতদূর যেতে পারবেন তা বলা কঠিন।

রোনালদোর ১,০০০ গোলের লক্ষ্যে পৌঁছানো নিয়ে অনেক আলোচনা হয়েছে। ৪০ বছর বয়সী রোনালদো এখন সেই লক্ষ্যের মাত্র ৫০ গোল দূরে। কিন্তু মেসি যখন ৯০০’র কাছাকাছি, তখন প্রশ্ন উঠছে, তিনিও কি ১,০০০ গোলের স্বপ্নও দেখতে পারেন? আর পর্তুগীজ তারকার চেয়ে প্রায় আড়াই বছর ছোট হওয়ায়, অবসরে যাওয়ার সময় কি তার গোলসংখ্যা রোনালদোর চেয়েও বেশি হতে পারে?

আরও পড়ুনঃ   বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ প্রশ্নে যে জবাব দিলেন বিসিসিআই সভাপতি

মেসির অধিকাংশ গোল এসেছে বার্সেলোনায় থাকতে। যেখানে তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। ১৭ মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে তিনি করেছেন ৬৭২ গোল, যা তাঁর মোট গোলের প্রায় ৭৫ শতাংশ।

পিএসজিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচে ৩২ গোল করেন মেসি। এরপর ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৮৮ ম্যাচে করেছেন ৭৭ গোল। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে ১৯৬ ম্যাচে তার গোল ১১৫টি। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা দুটি গোল (এ ছাড়া টাইব্রেকারে একটি পেনাল্টি)। সব মিলিয়ে ক্যারিয়ারে ১১৩৭ ম্যাচে মেসির গোলসংখ্যা ৮৯৬।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST