২৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ প্রশ্নে যে জবাব দিলেন বিসিসিআই সভাপতি

অনলাইন ডেস্ক : ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না—এই অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশ। বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি মিথুন মানহাস। বৃহস্পতিবার ভারতের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।

সাংবাদিকদের বারবার প্রশ্নের মুখে হাসিমুখে বিসিসিআই সভাপতি বলেন, “আমি এখানে রায়পুরে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচের (ভারত-নিউজিল্যান্ড) জন্য এসেছি।” তবে সূত্রের দাবি, এই নীরবতা কৌশলগত অবস্থান। অফিসিয়ালি আইসিসির বিবৃতির আগে কিছুই বলতে চাইছে না ভারতীয় বোর্ড।

এর এক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করে দেয়। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তারা ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে না।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান

আইসিসির সিদ্ধান্তের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বৈশ্বিক ক্রিকেট সংস্থাটির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ব্যবস্থা করেছিল আইসিসি। ইএসপিএন ক্রিকইনফোকে আমিনুল ইসলাম বলেন, “গত ফেব্রুয়ারিতে একটি দেশ অন্য দেশে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের জন্য নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করেছিল। তারা এক মাঠে খেলেছে, এক হোটেলে থেকেছে—এটি ছিল বিশেষ সুবিধা।”

এর আগে গণমাধ্যমকে আমিনুল ইসলাম বুলবুল বলছিলেন, ‘‘বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি বিশ্বকাপে খেলতে না পারলে আইসিসি একটা বিশাল মিস করবে। যেখানে ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে এবং ভারত কমনওয়েলথ গেমসের হোস্ট হতে বিড করছে, সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, হোস্ট কান্ট্রির জন্য সেটা একটা ব্যর্থতা।’’

আরও পড়ুনঃ   বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

তবে এখনও বিশ্বকাপে খেলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমরা এখনও হাল ছাড়ছি না। আমরা আজকে আরও কিছু জিনিস নিয়ে আবার কমিউনিকেশন করব এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে খেলতে যেতে চাই না। আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST