৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক : রাশিয়ার একটি তেল শোধনারগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে শোধনাগারটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটি দেখভালের দায়িত্ব থাকা দুই জন আহত হয়েছেন।

যে শোধানাগারটিকে লক্ষ্যবস্তু করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী, সেটির নাম তুয়াপস অয়েল রিফাইনারি। এটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্রাসনোদারে কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত। ইউক্রেনের মূল ভূখণ্ড থেকে শোধনাগারটির দূরত্ব ৩৫০ কিলোমিটার।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রুশ সেনাবাহিনীর ক্রাসনোদার শাখার পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোন হামলার পর সেই শোধনাগার এবং তার আশপাশের ৩ হাজার ২২৯ বর্গফুট এলাকাজুড়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত নেভানো সম্ভব হলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি।

আরও পড়ুনঃ   পোশাকে স্বামীর পদবি, আলোচনায় আলিয়া ভাট

কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।

তুয়াপস তেল শোধনাগারটি রাশিয়ার রাষ্ট্রয়ত্ত তেল উত্তোলন ও বিক্রেতা কোম্পানি রোসনেফটের মালিকানাধীন। কৃষ্ণ এবং আজভ সাগর অঞ্চলে রাশিয়ার যেসব তেল শোধনাগার রয়েছে— সেসবের মধ্যে এটি অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ।

ইউক্রেনের সামাজিক যোগাযোগমাধ্যমে তেল শোধনাগারে হামলার এই খবর বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে। সংবাদে প্রদর্শিত ভিডিওচিত্রে দেখা গেছে রাতের আঁধারে তুয়াপসের বিশাল এলাকজুড়ে জ্বলছে আগুন।

আরও পড়ুনঃ   সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

তবে এ ব্যাপারে ইউক্রেনের সরকার কিংবা প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি বা তথ্য প্রদান করা হয়নি।

গত চার বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। যুদ্ধের শুরু থেকেই রুশ সেনাবহিনী ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও সরবারাহ ব্যবস্থাকে লক্ষ্য করে অধিকাংশ হামলা চালিয়ে আসছে, অন্যদিকে রাশিয়ার তেল উত্তোলন ও পরিশোধন কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইউক্রেন।

সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST