৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী জুড়ে শোক

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন।

বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সকাল থেকেই নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে।

আরও পড়ুনঃ   মিথ্যার বাজারে টিকে থাকতে হলে সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং দক্ষতা বাড়াতে হবে : পিআইবি মহাপরিচালক

এদিন বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর বিসিক এলাকায় পৃথকভাবে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আরও পড়ুনঃ   ছাত্রীনিবাসে ঝুলছিল এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ

দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করে যেতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST