৩০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইরানে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের

অনলাইন ডেস্ক : মুদ্রার মানের অস্বাভাবিক দরপতন, জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রভাবে রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। যা দ্রুত দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। আর এ বিক্ষোভকারীদের প্রকাশ্যে সহায়তার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তৃতীয়দিনের মতো বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা দেশের সবাইকে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তারা দোকানিদের দোকান বন্ধ করে তাদের সঙ্গে যোগ দিতে বলেছেন।

আরও পড়ুনঃ   নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করতে বললেন বাইডেন

সংবাদমাধ্যম আই২৪নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার বন্ধ ছিল। ব্যবসায়ীরা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে দোকান খোলেননি।

রাজধানীর পাশাপাশি কেরমানশাহ শহরেও বিক্ষোভ করেছেন অনেকে। কোথাও কোথাও পাহলভি শাসন ফিরিয়ে আনার স্লোগানও দেওয়া হয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে পাহলভি বা শাহদের শাসনে ছিল ইরান।

বিক্ষোভের মুখে তেহরান প্রদেশ কর্তৃপক্ষ তেহরানে পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। কর্তৃপক্ষ অস্বাভাবিক ঠান্ডার প্রভাবে জ্বালানি ব্যবহার স্থিতিশীল করতে লকডাউনের কথা বললেও, সমালোচকরা বলছেন তাদের দমাতেই এ লকডাউন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাশিয়ার হামলায় ২ দিন ধরে বিদ্যুৎবিহীন কিয়েভের ১৩৩০টি অ্যাপার্টমেন্ট

বিক্ষোভকারীদের দমাতে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। এতে করে অনেক জায়গায় সহিংসতা দেখা গেছে।

সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের
ইরানের এ বিক্ষোভকারীদের সহায়তার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। গতকাল সোমবার সামাজিমাধ্যমে মোসাদ পোস্ট করেছে। তারা বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছে, বিক্ষোভকারীদের শুধুমাত্র দূর থেকে নয়, বিক্ষোভস্থল থেকেও সহায়তা করা হচ্ছে।

সূত্র: আই২৪নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST