২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী শরীফ উদ্দীনের মনোনয়নপত্র দাখিল

রোববার দুপুর ১২টার দিকে তিনি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী শরীফ উদ্দীন।

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শরীফ উদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে তিনি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী শরীফ উদ্দীন বলেন, নির্বাচনী মাঠে আগের অস্থিতিশীলতা কেটে গেছে। বর্তমানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনমুখী হচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সুযোগ থাকবে এবং ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুনঃ   নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১০

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১১

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১২

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৩

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৪

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৬

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৮

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST