২১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নওগাঁয় ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে আট কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা নওগাঁ সূত্রে জানা যায়, ২০ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে নওগাঁ জেলার বদলগাছি থানাধীন ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবস্থানরত দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুনঃ   সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনি জব্দ

তল্লাশিকালে আব্দুল্লাহ (২৪), পিতা মৃত ওয়াহেদ আলী, সাং কদমতলা বারোপুতা, থানা শার্শা, জেলা যশোর এর হাতে থাকা একটি লাগেজ থেকে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময় তার সহযোগী জলিল মন্ডল (৫০), পিতা মৃত আব্বাস মন্ডল, সাং লক্ষিকুল, থানা বদলগাছি, জেলা নওগাঁ কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি ছগির (৪৬), পিতা মৃত ছলেমান ফকির, সাং পশ্চিম মিঠাখালী, থানা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর এর পৃষ্ঠপোষকতায় পিরোজপুর জেলা থেকে গাঁজা সংগ্রহ করে নওগাঁ জেলার বদলগাছি থানায় বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়েছিল। এ কাজে গ্রেপ্তারকৃত জলিল মন্ডল সহযোগিতা করেন বলে তিনি স্বীকার করেন।

আরও পড়ুনঃ   সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST