৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, বিচার চেয়ে কাঁদলেন বাবা

অনলাইন ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের এক দরিদ্র ভ্যানচালকের আট বছরের মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মেয়েটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়তো। স্কুল বন্ধ থাকায় গত ১ মে সকালে কাঞ্চনপুরের একটি ইটভাটায় বাবাকে খাবার দিতে যায় শিশুটি। বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দিনভর খোঁজখুঁজি করলেও সন্ধান মেলে না। পরদিন একই উপজেলার ইসলামপুরে নবগঙ্গায় ভাসতে থাকা তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে পরিবার। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।

ময়নাতদন্ত বোর্ডের প্রধান ডা. শরীফ হাসান ফেরদৌস জানান, সুফিয়ার মরদেহে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণের পরই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

এদিকে মরদেহ উদ্ধারের পর থেকেই পরিবারের সদস্যরা দাবি করে আসছিল- তাদের মেয়েছে হত্যা করা হয়েছে। পরে ধর্ষণের হত্যা করা হয়েছে এমন খবরে ক্ষোভে ফুঁসে ওঠে পরিবার, সহপাঠী, শিক্ষকসহ এলাকাবাসী। হত্যার বিচার চেয়ে সোমবার (৬ মে) সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে হত্যার বিচার চাইতে এসে কাঁদতে কাঁদতে মেয়েটির বাবা বলেন, আমার বলার ভাষা নেই। দুঃখে বুক ফেটে যাচ্ছে। যার যায় সেই বোঝে। নৃশংসভাবে আমার শিশুকে হত্যা করা হয়েছে৷ যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। আমি আর কিছু বলতে পারছি না।

মানববন্ধন আসা নিহত শিশুটির চাচাতো বোন বলেন, শিশুটিকে যারা হত্যা করেছে তারা আসলে মানুষ নয়। এভাবে নির্যাতন করে হত্যা করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। যারা ধর্ষণের পর নৃশংসভাবে শিশুটিকে হত্যা করেছে তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

আরও পড়ুনঃ   হাইটেক পার্কসহ অপরিকল্পিত ব্রিজ নির্মাণে ক্ষতিগ্রস্ত চলনবিল

বারইপাড়া-কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ বরণ সাহা বলেন, আমার বিদ্যালয়ের ছাত্রীর নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে এ রকম শিশু হত্যা আর কোথাও না হয়।

এ ব্যাপারে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, এ ঘটনাটি খুবই মর্মস্পর্শী। প্রকৃত রহস্য উন্মোচনে পুলিশের একাধিক টিম কাজ করছে। যারা দোষী তাদের আইনের আওতায় আনার চেষ্টা করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১০

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৩

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৪

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৬

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৭

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৮

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৯

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST